আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

আগামী ১৪ নভেন্বর শুক্রবার অনলাইন পেশাজীবীদের নিয়ে সম্মেলন

আগামী ১৪ নভেন্বর শুক্রবার  অনলাইন পেশাজীবীদের নিয়ে সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক গ্রুপ বাংলাদেশ ইন্টারনেট প্রফেশনালস কমিউনিটি (বিআইপিসি) দেশে প্রথমবারের মতো তরুণ অনলাইন পেশাজীবীদের নিয়ে সম্মেলন করতে যাচ্ছে। আগামী ১৪ নভেম্বর শুক্রবার রাজধানীর গুলিস্তান পার্কের মহানগর নাট্যমঞ্চে এই সম্মেলন হবে। দিনব্যাপী সম্মেলনে অনলাইন পেশাজীবীদের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বেসিস, ইল্যান্স-ওডেস্ক-এর উচ্চপদস্থ কর্মকর্তাসহ তথ্যপ্রযুক্তি খাতের সফল ব্যক্তিত্বরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।বিআইপিসি'র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, দেশে অনলাইনে কর্মরত প্রায় এক হাজার তরুণ পেশাজীবী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। এতে নেটওয়ার্কিং, লার্নিং, ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এক্সপেরিয়েন্স শেয়ারিং, র‍্যাফেল ড্র এবং গিফট, লেট ওইমেন ইনস্পায়ারের মতো নানা আয়োজন থাকছে। ওইদিন সকাল সাড়ে ৯টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, বেসিস সভাপতি শামীম আহসান, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, বিসিএস সভাপতি মাহফুজুল আরিফ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত