আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

অনলাইনে সাইবার নিরাপত্তায় টিকটকের ক্যাম্পেইন

অনলাইনে সাইবার নিরাপত্তায় টিকটকের ক্যাম্পেইন

শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক অনলাইনে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জাগো ফাউন্ডেশনের সঙ্গে 'সাবধানে অনলাইনে' নামে নতুন ক্যাম্পেইন চালু করেছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছয় মাসব্যাপী এই ক্যাম্পেইনের লক্ষ্য দেশের তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং প্ল্যাটফর্মটির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা। এ জন্য টিকটক ও জাগো ফাউন্ডেশন রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় স্থানীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও তরুণদের নিয়ে দিনব্যাপী কর্মশালা আয়োজন করবে। এ কর্মশালায় সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, কেলেঙ্কারি, জালিয়াতিসহ সাইবার অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তা সম্পর্কে তরুণদের জানানো হবে।

কর্মশালার পাশাপাশি অনলাইন নিরাপত্তা সেশনের মাধ্যমে স্থানীয় তরুণদের তথ্যও দেওয়া হবে। এতে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার, সাইবার বুলিং থেকে কীভাবে নিরাপদ থাকা যায় এবং যুব উন্নয়নে ইতিবাচক কনটেন্ট তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। সেসব জেলায় অনলাইন নিরাপত্তা সেশনের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ভিডিও কনটেন্ট তৈরি এবং শেয়ার করার দায়িত্ব দেওয়া হবে। মূলত এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক নিরাপদ ব্যবহারের প্রতি উৎসাহিত করা হবে। কর্মশালায় অংশ নিতে নিবন্ধন করতে ভিজিট করুন www.jaago.com.bd/shabdhane-online এই ওয়েবসাইটে।

শেয়ার করুন

পাঠকের মতামত