আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

দেশব্যাপী নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বাংলাদেশে ১৫ হাজার টাওয়ার স্থাপনের গৌরবোজ্জ্বল মাইলফলক ইডটকোর

দেশব্যাপী নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বাংলাদেশে ১৫ হাজার টাওয়ার স্থাপনের গৌরবোজ্জ্বল মাইলফলক ইডটকোর

ছবি: এলএবাংলাটাইমস

প্রথম টাওয়ার কোম্পানি হিসেবে সম্প্রতি দেশে ১৫ হাজার টাওয়ার স্থাপনের নতুন মাইলফলক অর্জন করেছে সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ‘ইডটকো বাংলাদেশ’। এই অভাবনীয় অর্জন দ্রুততম সময়ে ও দক্ষতার সঙ্গে দেশজুড়ে নতুন টাওয়ার স্থাপনের মাধ্যমে ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের ক্ষেত্রে ইডটকো বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রমাণ।

এ উপলক্ষে ইডটকো বাংলাদেশ-এর কেয়ারটেকার কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আহাম্মদ জুবায়ের আলী বলেন, “নিঃসন্দেহে এটি আমাদের জন্য বেশ গর্বের একটি মুহূর্ত। আমাদের প্রাথমিক লক্ষ্য বাংলাদেশে শক্তিশালী ও টেকসই টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তোলা। সরকারের ডিজিটাল ভিশন অনুযায়ী আমরা দেশের ডিজিটাল রূপান্তরে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট রয়েছি। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের অন্য অংশীদারদের সঙ্গে সক্রিয়ভাবে অংশীদারিত্ব গড়ে আমরা শেয়ারযোগ্য অবকাঠামো প্রস্তুত ও আগামী প্রজন্মের প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ডিজিটাল লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি। অসংখ্য বৈশ্বিক ও অর্থনৈতিক সংকট সত্ত্বেও ১৫ হাজার টাওয়ার স্থাপনের এই মাইলফলক গ্রাহক প্রত্যাশা মেটাতে আমাদের সক্ষমতা এবং দেশজুড়ে সবার জন্য সমান পরিসরে নেটওয়ার্কের প্রবেশাধিকার নিশ্চিত করতে আমাদের একাগ্রতার মনুমেন্ট হিসেবেই বিবেচ্য।”

পনেরো হাজার টাওয়ার স্থাপনের এই স্মরণীয় উদযাপনকে ঘিরে ইডটকো বাংলাদেশ-এর ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইডটকো বাংলাদেশ, ইডটকো গ্রুপ এসডিএন বিএইচডি-এর একটি সহযোগী প্রতিষ্ঠান ও এটি ২০১৩ সাল থেকে দেশের টেলিযোগাযোগ অবকাঠামো খাতে শীর্ষস্থানে অবস্থান করছে। এছাড়া, কোম্পানিটি টাওয়ার সেবা খাতে টাওয়ার লিজিং, কো-লোকেশন্স, বিল্ড-টু-স্যুট টু এনার্জি ম্যানেজমেন্ট, এবং প্যাসিভ মেইন্ট্যানেন্স ইত্যাদি ‘এন্ড-টু-এন্ড’ সুল্যশন প্রদান করে থাকে। ইডটকো বাংলাদেশ অবকাঠামো নকশা, ব্যবসায়িক নীতি ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম সহ ব্যবসার সকল ধাপে টেকসই উন্নয়ন চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।

যাত্রার শুরু হতে প্রতিষ্ঠানটি অভিনব ও টেকসই ইনফ্রা সল্যুশন প্রদানের মাধ্যমে টেলিযোগাযোগ খাতকে নতুন আঙ্গিক দিয়ে যাচ্ছে। ইডটকোর অভিনব ও অনুসরণীয় উদ্ভাবনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ব্যাম্বু টাওয়ার, লোক-কস্ট সল্যুশন্স, হাইব্রিড সোলার-উইন্ড টাওয়ার, স্প্যান প্রিস্ট্রেসড কংক্রিট টাওয়ার এবং স্মার্ট পোল স্ট্রিট ফার্নিচার ইত্যাদি।

শেয়ার করুন

পাঠকের মতামত