আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

নতুন রূপে আসছে টুইটার ব্লু

নতুন রূপে আসছে টুইটার ব্লু

ছবি: এলএবাংলাটাইমস

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সাবস্ক্রিপশন সেবা 'টুইটার ব্লু' আবারও নতুন আঙ্গিকে চালু হয়েছে। এই সেবা পেতে অ্যাপলের আইওএস ব্যবহারকারীদের মাসে ১১ মার্কিন ডলার গুণতে হবে। বাকিরা ৮ ডলারেই পাবেন এটি। সোমবার থেকে অ্যাপল, অ্যান্ড্রয়েড ও ওয়েব ব্যবহারকারীদের জন্য এই সেবা চালু হয়।

টুইটার জানায়, নতুন আঙ্গিকে সাজানো এই সেবার গ্রাহকরা ৩টি ফিচার পাবেন, যা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহারকারীরা পান না। এগুলো হল: ১। টুইট 'এডিট' করার সক্ষমতা, ২। ১০৮০পি রেজোল্যুশনের উচ্চ মানের ভিডিও আপলোড করা, ৩। অ্যাকাউন্ট ভেরিফিকেশান প্রক্রিয়ার পর প্রোফাইলের পাশে 'নীল রঙের' টিক চিহ্ন।

নভেম্বরে প্রথমবারের মতো টুইটার ব্লু সেবা চালুর পর তৈরি হয় অসংখ্য ভুয়া 'ভেরিফায়েড' অ্যাকাউন্ট । ফলে সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।গত মাসে টুইটারের নতুন সত্ত্বাধিকারী ইলন মাস্ক বেশ কয়েকটি টুইট করেন, যেখানে তিনি অ্যাপল নিয়ে তার একাধিক আপত্তির কথা জানান।

তার সবচেয়ে বড় আপত্তি হচ্ছে, অ্যাপ থেকে সফটওয়্যার ডেভেলপার বাড়তি আয় করলে (সফটওয়্যার পরিভাষায় ইন-অ্যাপ পারচেজ), সেখান থেকে অ্যাপল ৩০ শতাংশ ফিস কেটে রাখে।

এরপর তিনি অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ আনেন, প্রতিষ্ঠানটি তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারকে ব্লক করে রাখার হুমকি দিয়েছে। এছাড়াও তিনি জানান, টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ রেখেছে অ্যাপল।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত