আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

টুইটারের ২০ কোটি ব্যবহারকারীর ই-মেইল হ্যাক

টুইটারের ২০ কোটি ব্যবহারকারীর ই-মেইল হ্যাক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের ২০ কোটি ব্যবহারকারীর ই-মেইল হ্যাক হয়েছে। এক নিরাপত্তা গবেষকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা ই-মেইলগুলো হ্যাক করার পর সেগুলো একটি অনলাইন হ্যাকিং ফোরামে পোস্ট করেছেন।

ইসরায়েলের সাইবার সিকিউরিটি-মনিটরিং ফার্ম হাডসন রকের সহপ্রতিষ্ঠাতা অ্যালন গাল সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে বলেন, ‘আমার দেখা সবচেয়ে উল্লেখযোগ্য হ্যাকের ঘটনা এটি।’ এ নিয়ে অবশ্য টুইটারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। এ ঘটনায় টুইটার কোনো তদন্ত শুরু করেছে কি না তাও স্পষ্ট নয়।

এদিকে হ্যাকিং ফোরামের তথ্যগুলো সঠিক কি না তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তবে হ্যাকিংসংশ্লিষ্ট কয়েকটি স্ক্রিনশট এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ইলন মাস্ক টুইটার কেনার আগেই গত বছরের শুরুতে ই-মেইলগুলো হ্যাক হয়। তবে কোন স্থান থেকে ও কখন হ্যাকাররা এ কাণ্ড ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত