আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ ফেসবুক ব্যবহার করে

বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ ফেসবুক ব্যবহার করে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথমবারের মতো দৈনিক ব্যবহারকারী গড়ে ২০০ কোটির মাইলফলক ছুঁয়েছে। এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক–চতুর্থাংশ। তবে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা গতকাল বুধবার জানিয়েছে, ২০১২ সালে কোম্পানি হিসেবে যাত্রা শুরুর পর এই প্রথম বিক্রি কমেছে। তবে এই পরিমাণ আশঙ্কার চেয়ে তুলনামূলক কম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সামাজিক যোগাযোগমাধ্যমের বৃহৎ এই প্রতিষ্ঠান বলেছে, ২০২২ সালের তাদের বিক্রি ১ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই সাফল্যের পেছনে মেটার ভিডিও সার্ভিসের অবদানের কথা উল্লেখ করেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা রিলের ছোট ছোট ভিডিও দেখতে পারেন। অবশ্য চীনের মালিকানাধীন প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে রিলকে।

জাকারবার্গ বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে দৈনিক ব্যবহারকারী যেকোনো সময়ের চেয়ে বেশি। গত বছর মেটা বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছিল, ফেসবুকে এই প্রথম দৈনিক ব্যবহারকারী কমছে। তারা ইঙ্গিত দিয়েছিল, মেটা এখন মেটাভার্স হিসেবে পরিচিত ভার্চ্যুয়াল রিয়েলিটিতে বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে। তবে গত ডিসেম্বরে বছরের প্রথম দিকের তুলনায় দৈনিক ব্যবহারকারী ৪ শতাংশ বেড়েছে। ইউরোপের দেশ, যুক্তরাষ্ট্র এবং কানাডায়ও ব্যবহারকারী বেড়েছে। মেটা বলেছে, তাদের সব অ্যাপে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও বেশ বেড়েছে।

মেটার জন্য ২০২২ সাল ছিল খারাপ একটি বছর। গত বছরের নভেম্বরে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, তারা প্রতিষ্ঠানের মোট ১১ হাজার বা ১৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটির ইতিহাসে কখনো এক সঙ্গে এত বেশি কর্মী ছাঁটাই করা হয়নি।

জাকারবার্গ বলেন, ‘২০২৩ সালে আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রতিপাদ্য হচ্ছে “দক্ষতার বছর”। আমরা আরও শক্তিশালী ও গতিময় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছি।’ জাকারবার্গ আরও বলেন, মাঝের স্তরের ব্যবস্থাপনা বাদ দেওয়ার জন্য কাজ করছে মেটা। একই সঙ্গে প্রকৌশলীদের আরও ফলপ্রসূ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়ে কাজ চলছে।

মেটার প্রধান নির্বাহী বলেন, ভালো করছে না বা অগ্রাধিকার তালিকায় নেই—এমন প্রকল্প কাটছাঁটে মেটা আরও বেশি তৎপর হয়ে কাজ করবে। অর্থনৈতিক এই সংকটের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের বৃহৎ এই প্রতিষ্ঠানের ব্যবসাও ভালো যাচ্ছে না। বিজ্ঞাপনদাতারা এ সময় বিজ্ঞাপন খাতে খরচ কমাতে বাধ্য হচ্ছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত