আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পদ ছাড়লেন ইউটিউবের সিইও

পদ ছাড়লেন ইউটিউবের সিইও

প্রায় এক দশক দায়িত্ব পালন করার পর পদ থেকে সরে দাঁড়ালেন ইউটিউবের সিইও সুসান ওজিসিক্কি। এক ব্লগপোস্টে তিনি বলেছেন, সিদ্ধান্ত নিয়েছি জীবনে নতুন অধ্যায় সূচনা করার। এখন মনোযোগ থাকবে আমার পরিবার, স্বাস্থ্য এবং আমার শখের বিষয়ের প্রতি। বিবিসি জানায়, তার স্থানে স্থলাভিষিক্ত হবেন প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অফিসার নীল মোহন।

ওজিসিক্কি বলেন, নীলকে তার স্থলাভিষিক্ত হতে সহায়তা করার জন্য অল্প কিছু সময় তিনি ইউটিউবে কাজ করবেন। ব্লগপোস্টে তিনি মোহনের ইউটিউব টিভি চালু করার ব্যাপারে প্রশংসা করেন। সেই সঙ্গে ইউটিউব মিউজিক, প্রিমিয়াম এবং শর্টস চালুরও প্রশংসা করেন। অ্যালফাবেটের চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই’র দাওয়াতে ওজিসিক্কি নিশ্চিত করেন তিনি গুগল এবং অ্যালফাবেটের উপদেষ্টার ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, ওজিসিক্কি গুগলের সঙ্গে যুক্ত হন ১৯৯৮ সালে, যখন গুগলের প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন এবং ল্যারি পেজ ওজিসিক্কির সিলিকন ভ্যালির বাসার গ্যারেজে গুগলকে দাঁড় করান। এরপর তিনি প্রতিষ্ঠানটির প্রথম মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তার ২৫ বছরের চাকরির জীবনে তিনি প্রথম বিশ জন কর্মীর একজন ছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত