আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাংলাদেশে ভাইবার-হোয়াটস অ্যাপ বন্ধ !

বাংলাদেশে ভাইবার-হোয়াটস অ্যাপ বন্ধ !

সাইবার ক্রাইম বন্ধে প্রয়োজন হলে
‘ভাইবার’ ও ‘হোয়াটস অ্যাপ’ বন্ধ রাখার
চিন্তা করবে সরকার। বুধবার জাতীয়
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনই
কথা জানিয়েছেন।
হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে
প্রধানমন্ত্রী বলেন, সব জিনিসের মধ্যেই
কিছু খারাপ জিনিস চলে আসে, এটাই
স্বাভাবিক। ডিজিটাল বাংলাদেশে
গড়ে তুলেছি। তার সুফল মানুষ কিন্তু
পাচ্ছে। অপরদিকে প্রযুক্তি ব্যবহার করে
কিছু কিছু মানুষ এখানে ক্রাইম করছে। এ
বিষয়ে আমরা ইতিমধ্যে আলোচনা
করেছি। এক্ষেত্রে যদি প্রয়োজন হয়
কিছুদিনের জন্য হলেও এটা বন্ধ করে,
যারা এই ধরনের ক্রিমিনাল ও সন্ত্রাসী
কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে
খুঁজে বের করতে হবে। এ ধরনের
পরিকল্পনা আমাদের রয়েছে।
জঙ্গিবাদ ও সন্ত্রাস কখনো সহ্য করা হবে
না এমন প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা
জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড যারা
ঘটাচ্ছে বা সাইবার ক্রাইমে যারা লিপ্ত
তাদেরকে ধরিয়ে দিতে দেশবাসীর
প্রতি আহ্বান জানান। পাশাপাশি
গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান
জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু নিউজ
দিলে চলবে। প্রয়োজনে যারা এই সমস্ত
দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, জঙ্গিবাদী এবং
সাইবার ক্রাইমে জড়িত তাদেরকেও
ধরিয়ে দিতে হবে। তাহলেই এদেশের
মানুষের শান্তি ফিরে আসবে। দেশের
মানুষের নিরাপত্তার জন্য, দেশের
মানুষের শান্তির জন্য, জানমাল রক্ষার
জন্য যখন যে পদক্ষেপ নেয়া প্রয়োজন, সেই
পদক্ষেপ আমরা নিবো।

শেয়ার করুন

পাঠকের মতামত