আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিভ্রাটের সম্মুখীন হন গ্রাহকেরা। এ ঘটনায় দু:প্রকাশ করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার বলেন, ‘ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

গ্রামীণফোনের একটি সূত্র জানায়, সড়ক মেরামতের সময় টাঙ্গাইলে দুটি জায়গায় ও সিরাজগঞ্জে এক জায়গায় বৃহস্পতিবার দুপুর ১১টা ৪৫ মিনিটে অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ে। এর ফলে গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন। অপারেটরটির মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরাও সমস্যার কথা জানিয়েছেন।

রাজধানীসহ বরিশাল, খুলনা, সিলেট ও চট্টগ্রামসহ সারাদেশের অনেক জেলার গ্রামীণফোন ব্যবহারকারীরা নেটওয়ার্কে সমস্যার কথা জানিয়েছেন। এ বিষয়ে গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৮ মিনিটে এক পোস্টেও দু:খপ্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল সাত কোটি ৯৩ লাখ ৭০ হাজার প্রায়। দেশে ওই মাসে মোট গ্রাহকের সংখ্যা ১৮ কোটি আট হাজারের মতো।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত