আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

৭০ মিলিয়ন ব্যবহারকারীর প্রথম পছন্দ অপো রেনো সিরিজ

৭০ মিলিয়ন ব্যবহারকারীর প্রথম পছন্দ অপো রেনো সিরিজ

বিশ্ব বর্তমানে প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রতিফলন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। এই ক্রমবর্ধমান প্রযুক্তি-নির্ভর বিশ্বে স্মার্টফোন খাতে অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও ভিন্নধর্মী চিন্তা নিরব বিপ্লব নিয়ে আসছে। এই বিপ্লবে সময়োপযোগী প্রযুক্তি, ফ্ল্যাগশিপ ফোন ও চমৎকার সব ডিভাইস নিয়ে আসার মাধ্যমে অবদান রেখে যাচ্ছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। ‘ইনস্পিরেশন অ্যাহেড’ দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্র্যান্ড হিসেবে অপো স্মার্ট জীবনের অভিজ্ঞতা প্রদানে প্রযুক্তির দুনিয়াই নেতৃত্ব দিয়ে যাচ্ছে এবং এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। বছরের পর বছর ধরে অপো ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে তাদের অভিজ্ঞতা উন্নত করতে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করে আসছে।

বিশ্বব্যাপী অপো’র অন্যতম সফল ও খুব জনপ্রিয় স্মার্টফোন সিরিজ হলো রেনো সিরিজ, যা অর্থবহ প্রযুক্তিগত উদ্ভাবনের একটি উত্তম উদাহরণ এবং ব্যবহারকারীদের জীবনে অবদান রাখছে। ২০১৯ সালে রেনো সিরিজ চালু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী রেনো সিরিজ বেশ প্রশংসিত হয়েছে এবং বর্তমানে এই সিরিজের ৭০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী আছে। দ্রুত পরিবর্তনশীল স্মার্টফোন মার্কেট সম্পর্কে গভীর ধারণা ও স্মার্ট প্রযুক্তি উদ্ভাবনে অপো’র প্রয়াসের কারণে রেনো সিরিজ সবার মাঝে বেশ সাড়া ফেলেছে। এখন ব্যবহারকারীরা ভালো ফিচার সম্বলিত এমন একটি ফোন কিনতে চান যা তাদের মধ্যে আস্থা তৈরি করবে। ব্যবহারকারীরা উদ্ভাবনী প্রযুক্তি গ্রহণ করতে প্রস্তুত। তাদের জন্য অপো নিয়ে এসেছে যুগান্তকারী প্রযুক্তি। সবার জন্য অনন্য ও কাস্টমাইজড অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য অপো’র প্রতিটি মডেল বিশেষভাবে ডিজাইন করা হয়।

অপো রেনো সিরিজের ফোনগুলোর বিশেষত্ব হলো চমৎকার ডিজাইন, উদ্ভাবনী পোর্ট্রেট ক্যামেরা প্রযুক্তি এবং দুর্দান্ত স্মার্টফোন অভিজ্ঞতা। এই সিরিজের ফোনে আছে তরুণ ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে উদ্ভাবনী প্রযুক্তি, যা তাদেরকে নতুন উচ্চতায় নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত ও ক্ষমতায়ন করে। অত্যাধুনিক প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে রেনো সিরিজে উন্নত ইমেজিং প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। শার্ক-ফিন পপ-আপ ক্যামেরা থেকে শুরু করে এআই ফিচার – প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অপো নিরলস কাজ করে যাচ্ছে এবং সবার জন্য সৃজনশীল ক্যামেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সর্বশেষ অপো রেনো৬ ফোনে আছে বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট, যা এআই অ্যালগরিদমের সাহায্যে ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে প্রফেশনাল ক্যামেরার মতো অভিজ্ঞতা। এই প্রযুক্তির সাহায্যে আপনি মোবাইল ফটোগ্রাফির সকল সীমাবদ্ধতা কাটিয়ে উঠে স্মার্টফোন ক্যামেরা দিয়ে উপভোগ করতে পারবেন প্রফেশনাল শুটিং অভিজ্ঞতা।

অপো’র রেনো সিরিজ উদ্ভাবন ও অগ্রগতির এক অনন্য সমন্বয়। ব্যবহারকারীদের চাহিদা ও পছন্দের সাথে সামঞ্জস্য রেখে রেনো সিরিজের বিবর্তন হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারী দেশের বাজারে আসছে রেনো সিরিজের নতুন ফোন Reno8 T। ডিভাইসটি মূলত যারা জীবনে নতুন কিছু অর্জনে চেষ্টা করে যাচ্ছে এমন শৈল্পিক চিন্তা-চেতনা সম্পন্ন তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে। অপো Reno8 T সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন অপো বাংলাদেশের ফেসবুক পেজ- https://www.facebook.com/OPPOBangladesh।

অপো সবসময় ব্যবহারকারীদের নতুন কিছু করতে এবং প্রযুক্তির সাহায্যে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে অনুপ্রাণিত করে। এই অভিজ্ঞতাকে উন্নত করার জন্য অপো’র ধারাবাহিক প্রচেষ্টা ব্যবহারকারীদের আবেগের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন- ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অল-রাউন্ডার সাকিব আল হাসান অপো’র স্মার্টফোন যেভাবে সবাইকে অনুপ্রাণিত করে তা দেখে মুগ্ধ এবং এই প্রয়াসের দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের সুপ্ত সম্ভাবনা অন্বেষণ করে যাচ্ছেন। এই অনুপ্রেরণা ও অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে সাকিবকে সাহায্য করে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত