আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফেসবুক দান করবেন জাকারবার্গ

ফেসবুক দান করবেন জাকারবার্গ

কন্যার জন্য সুন্দর পৃথিবীর আশায় ফেসবুকের ৯৯
শতাংশ শেয়ার দান করার অঙ্গীকার করেছেন
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী
প্রিসিলা চ্যান। মেয়ে ম্যাক্সের সুন্দর জীবনের
জন্য তাদের জীবদ্দশাতেই এ শেয়ার দান করতে
চান। বর্তমানে ফেসবুকের ওই শতাংশ শেয়ারের
বাজারমূল্য প্রায় চার হাজার পাঁচশ কোটি ডলার।
এই দম্পতি জানিয়েছেন, ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’
নামের একটি দাতব্য সংস্থা তৈরি করবেন তারা। পরে
সেখানেই দিয়ে যাবেন ফেসবুকের ৯৯ শতাংশ
শেয়ার।
এদিকে নিজের ফেসবুক পাতায় মেয়ের
উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন জাকারবার্গ।
সেখানে তিনি লিখেছেন, ভবিষ্যতের জন্য তুমি
আমার আর তোমার মায়ের ভেতর যে কী আশার
তৈরি করেছ, তা আমরা তোমাকে বোঝাতে
পারবো না।
মেয়ের উদ্দেশ্যে জাকারবার্গ আরো
লিখেছেন, তোমার প্রজন্মের বেশিরভাগ
সম্ভাবনাই তৈরি হবে, যখন সবাই ইন্টারনেট ব্যবহারের
সুযোগ পাবে।
দাতব্য সংস্থা ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভের’
উদ্দেশ্যে হবে মানুষের জন্য সম্ভাবনা তৈরি করা।
শিশুদের সমানাধিকার নিশ্চিত করা।
উল্লেখ্য, গত সপ্তাহে তাদের মেয়ে ম্যাক্সের
জন্ম হয়। তবে খবরটি মঙ্গলবার ঘোষণা দেন এই
দম্পতি।

শেয়ার করুন

পাঠকের মতামত