আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফেসবুকে নতুন এডিটিং টুল, যেসব সুবিধা পাবেন

ফেসবুকে নতুন এডিটিং টুল, যেসব সুবিধা পাবেন

বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। যেখানে ছবি, ভিডিও, মনের কথা শেয়ার করার পাশাপাশি আয়ও করতে পারেন। তাই তো দিন দিন আপডেট হচ্ছে প্ল্যাটফর্মটি। এবার নতুন একটি টুল যুক্ত করলো ফেসবুক। এখন থেকে ব্যবহারকারীরা ফেসবুকে রিফাইন্ড এডিটিং টুলস ব্যবহার করার সুযোগ পাবেন।

এছাড়াও এখন থেকে ব্যবহারকারীরা এইচডিআর ভিডিও আপলোড করতে সক্ষম হবেন এবং পুরোনো ওয়াচ ট্যাবের পরিবর্তে
ভিডিও ট্যাব অপশন দেখা যাবে। অর্থাৎ ফেসবুকের ব্যবহারকারীদের ভিডিও এডিটিং করা আরও সহজ হবে।

ফেসবুকের নতুন এডিটিং টুলের সাহায্যে ভিডিওতে মিউজিক, ফিল্টার এবং অন্যান্য এফেক্ট যোগ করতে পারবেন। এছাড়াও ভিডিও কাট করা, ট্রিম করার পাশাপাশি হেডলাইন ও ক্যাপশন যোগ করতে পারবেন।

নতুন ভিডিও ট্যাবের মাধ্যমে খুব সহজেই ফেসবুকে ভিডিও সার্চ করতে এবং দেখতে পারবেন। ভিডিওর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে রিলস, দীর্ঘ ভিডিও এবং লাইভ সব কিছু দেখতে পাওয়া যাবে। এই ভিডিও অপশনটি অ্যান্ড্রয়েড অ্যাপে উপরের দিকে এবং আইওএস-এর নিচে প্রদর্শিত হবে। এর ফলে ফেসবুকে ভিডিও দেখা এবং এডিটিং করা আরও বেশি সহজ হয়ে উঠবে।

এছাড়া রিল এডিটিং টুলও পাবেন। এর মাধ্যমে ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় সরাসরি ভিডিওতে অডিও, টেক্সট এবং মিউজিক যোগ করতে পারবেন। মেটা ফেসবুকে বিভিন্ন এডিটিং টুলসের বিকল্পও যোগ করেছে। যার মাধ্যমে চাইলে ভিডিওর গতি বাড়াতে পারবেন। একই সঙ্গে এই ভিডিও রিভার্স বা রিপ্লেস করতে পারবেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত