আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

চীনের স্মার্টফোন বাজারে ‘এইচ১ ২০২৩’ এ ‘অপো’র শীর্ষস্থান

চীনের স্মার্টফোন বাজারে ‘এইচ১ ২০২৩’ এ ‘অপো’র শীর্ষস্থান

ছবি: এলএবাংলাটাইমস

অন্যতম জনপ্রিয় এই বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ডটি একই সময়ে ‘ফাইন্ড এন২ ফ্লিপ’ ডিভাইস এর সফলতার ওপর ভিত্তি করে গ্লোবাল শিপমেন্টেও চতুর্থ স্থান অর্জন করে নিয়েছে।

৩ আগস্ট ২০২৩: অন্যতম শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ‘অপো’ ‘ফাইন্ড এন২’ সিরিজ এবং ‘ফাইন্ড এক্স৬’ সিরিজের ফ্ল্যাগশিপ মোবাইল সেটগুলোর দুর্দান্ত পারফর্ম্যান্সের ফলে একই সময়ের ব্যবধানে ‘এইচ১ ২০২৩’ এ চীনের স্মার্টফোন বাজারে ১ম স্থান ও বিশ্বজুড়ে ৪র্থ স্থান অধিকার করে নিয়েছে।

ক্যানালিস এর তথ্য অনুযায়ী, ৫১ দশমিক ৯ মিলিয়ন শিপমেন্ট সহ এইচ১ এ বৈশ্বিক স্মার্টফোন বাজারে অপো এর শেয়ার ১০% এবং এইচ১ ২০২৩ এ চীনের স্মার্টফোন বাজারে এই শেয়ারের পরিমাণ ১৮% – এতে করে বছরের প্রথম অর্ধাংশেই অপো চীনের ‘বেস্ট-সেলিং’ ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে।

ফোল্ডেবল স্মার্টফোনের অভাবনীয় গ্রহণযোগ্যতার ফলে অপো আরো সফল ব্র্যান্ডে পরিণত হয়েছে, যা কি না এ বছরে কোম্পানিটির দ্রুত সমৃদ্ধিতে ভূমিকা রেখেছে এবং বহু সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুমান করছে- ৫৫ মিলিয়ন ইউনিটের লক্ষ্যে পৌঁছাতে ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ফোল্ডেবল স্মার্টফোনের বিশ্বব্যাপী শিপমেন্ট ১১৪% ‘কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট’ বৃদ্ধি প্রত্যাশা করা যাচ্ছে এবং এর মধ্যে শুধু ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যেই এই হার চারগুণ বাড়বে বলে মনে করা হচ্ছে। অপোসহ চীনা ‘ওইএম’গুলো খুব দ্রুতই ফোল্ডেবল বাজারের সাথে খাপখাইয়ে নিতে পেরেছে এবং ২০২২ সালে বাজারের ২৬% শেয়ার নিয়ে চীনের এই উত্থানেও অবদান রাখছে।

ক্যানালিস থেকে পাওয়া নতুন তথ্য থেকে আরো জানা যায়, চীনের ফোল্ডেবল পণ্যের বাজারে ২০২৩ সালের প্রথম প্রান্তিকে অপোর রয়েছে ৩১% সিংহভাগ শেয়ার, যার ফলে শীর্ষস্থানে থাকছে কোম্পানিটি। কাউন্টারপয়েন্ট অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত চীনের মোট ফোল্ডেবল স্মার্টফোন বিক্রয়ের ১৫%-ই হচ্ছে অপোর এই ফ্ল্যাগশিপ ফোনটির, যার ফলে বাজারের অন্য সব ফোল্ডেবল পণ্যকে ছাড়িয়ে গেছে ‘ফ্লিপ’। তুলনামূলক বড় আকারের কভার স্ক্রিন সহ প্রথম ভার্টিক্যাল ফ্লিপ ফোন হিসেবে ‘ফাইন্ড এন২ ফ্লিপ’কে দৈনন্দিন ব্যবহারের কার্যকারিতা ও উপভোগ্যতা, উভয় দিক মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে– অন্যসব ‘ইন্ডাস্ট্রি-সেরা’ উদ্ভাবন ছাড়াও এতে রয়েছে একটি ‘লেস-ভিজিবল ক্রিজ’, উচ্চক্ষমতার ব্যাটারি এবং ‘ইনটিউটিভ’ ইউআই ডিজাইন। ক্যানালিস থেকে জানা যায়, এসব উদ্ভাবন এবং ‘ফাইন্ড এন২ ফ্লিপ’ এর বাণিজ্যিক সাফল্যের মাধ্যমে এ বছর বিশ্বব্যাপী ফোল্ডেবল পণ্যের বাজারেও অপো অন্য সবাইকে ছাড়িয়ে গেছে, ফলে এর মার্কেট শেয়ার ২০২২ সালের প্রথম প্রান্তিক এর ৫% থেকে ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এসে দাঁড়িয়েছে ১৩% এ।

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারকে সমৃদ্ধ করে ‘অপো’ তার শক্ত অবস্থান ধরে রেখেছে এবং প্রযুক্তিগত উদ্ভাবন এর মাধ্যমে ‘ইউজার এক্সপিরিয়েন্স’ কে আরো উন্নত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত