আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

স্মার্টফোন ‘য্যানন এক্স২০’

স্মার্টফোন ‘য্যানন এক্স২০’

‘য্যানন’ সিরিজের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সাশ্রয়ী মূল্যের নতুন স্মাট ফোনটির মডেল ‘য্যানন এক্স২০’। দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের হিলিও জি৯৯ প্রসেসর। ফলে এই ফোনের সার্বিক পারফরমেন্স হবে দারুন। এছাড়াও এই ফোনে রয়েছে ১৬ জিবি র‌্যাপিড মেমোরিসহ রয়েছে বিশাল স্টোরেজ ও দ্রুত গতির চার্জিং সুবিধার শক্তিশালী ব্যাটারিসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার।

ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, কসমিক ব্ল্যাক এবং অরেঞ্জ সিমার এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ‘য্যানন এক্স২০’ ফোনটির মূল্য ১৮ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ব্যতীত)। দেশের সকল ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম, মোবাইলের ব্র্যান্ড ও রিটেল আউটলেট থেকে কেনা যাচ্ছে নতুন এই স্মার্টফোন। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্লাটফর্ম এই নতুন ফোনটি সহজেই কিনতে পারছেন ক্রেতারা।

ওয়ালটন মোবাইল ব্র্যান্ডিং বিভাগের ইনচার্জ মাহবুব-উল হাসান মিলটন জানান, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে র‌্যাপিড মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে।

ফলে ব্যবহারকারী এতে ১৬ জিবি পর্যন্ত র‌্যাপিড মেমোরি পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমসি২। যার ফলে ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। বিভিন্ন অ্যাপসের ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে।

জানা গেছে, ফোনটিতে অভ্যন্তরীণ মেমোরি রয়েছে ১২৮ গিগাবাইট। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজ্যুলেশনের আইপিএস ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে পাওয়া যাবে ৫৮০ নিটস পিক ব্রাইটনেস। এসবের ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে মোবাইল স্পর্শে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস এবং পিডিএএফসহ ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল পাঞ্চ-হোল ক্যামেরা। ফেস ডিটেকশন ও ডিজিটাল জুম এর মত এআই এনহেন্সড ফিচার রয়েছে এই ফোনে। এতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ৬ ন্যানোমিটারের হেলিও জি৯৯ গেমিং প্রসেসর। এতে স্ন্যাপড্রাগন ৬৮৫জি প্রসেসরযুক্ত স্মার্টফোনের চেয়েও ভালো পারফরম্যান্স পাওয়া যাবে।

‘য্যানন এক্স২০’ মডেলে পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ৫০০০ এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। সাথে ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং থাকায় দ্রুততম সময়ে চার্জিং সুবিধা থাকছে এই ডিভাইসে। এই ফোনটিতে নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকায় ফোনের প্রান্তের গ্রাহক নয়েজ ফ্রি শব্দ শুনতে পাবেন। ভিডিও স্যাটাবিলাইজেশন সুবিধার কারণে ভিডিও রেকডিং এ মিলবে দারুন অভিজ্ঞতা। এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডায়নামিক ক্যাপসুল, গেম বুস্টার, ইউএফএস স্টোরেজ, অ্যাপ লক, চিলড্রেন স্পেস, ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট, নাইট লাইট, লাইভ ক্যাপশন, অ্যাপ ক্লোন, থ্রি ফিংগার স্ক্রিনশট, অ্যান্টিফেক টাচ মোড ও স্মার্ট টাচ ইত্যাদি ফিচার।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত