আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার!

প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার!

ল্যাপটপ যেকোনো জায়গায় নিজের সঙ্গে নিয়ে যাওয়া যায়। তাই তো এর ব্যবহারও অনেক বেশি। বিশেষ করে যারা কাজের জন্য নিয়মিত ট্রাভেল করেন। তবে এখন আপনার ডেস্কটপ কম্পিউটারটিও যেকোনো জায়গায় সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। বিশ্বের প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার আনল এইচপি ব্র্যান্ড।

এইচপি ইমাজিন ইভেন্টে বিশ্বের প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার বা ল্যাপটপ লঞ্চ করল কোম্পানি। যার নাম এইচপি এনভি মুভ অল-ইন-ওয়ান পিসি । এই ল্যাপটপ বিশ্বের একমাত্র মুভেবেল কম্পিউটার যা রিচার্জেবল ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে। ব্যাগ না থাকলেও ল্যাপটপটি ক্যারি করা যাবে যেকোনো জায়গায়।

স্যামসাং আনছে স্মার্ট রিং, হাতের আঙুলে ফিটনেসস্যামসাং আনছে স্মার্ট রিং, হাতের আঙুলে ফিটনেস গেমিং, স্ট্রিমিংয়ের মাঝে যখন খুশি ল্যাপটপটি প্যাক করা যাবে। পাশাপাশি ল্যাপটপের সাইজের সঙ্গে ফিট হয় এমন ব্যাকপ্যাক দেওয়া হবে ডিভাইসটির সঙ্গে। ২৪ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে এতে। যার ২৫৬০ x ১৪৪০ পিক্সেল রেজল্যুশন রয়েছে।

কম্পিউটারে রয়েছে একটি বিশেষ সেন্সর যার মাধ্যমে ইউজারের উপস্থিতি শনাক্ত করে সেই অনুযায়ী অডিও সিস্টেম চালু করবে এই ল্যাপটপ। এই ফিচারের বড় সুবিধা হলো আপনি যদি ল্যাপটপের সামনে নাও বসে থাকেন তাহলে সেটি অ্যাক্সেস করতে পারবেন। বিশেষ করে গেমিং অথবা সিনেমা দেখার সময়।

এতে দেওয়া হয়েছে ১৩তম জেনারেশনের ইনটেল কোর আই ৫ প্রসেসর যা ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। এছাড়াও একটি ইনটেল ইউনিশন চিপ রয়েছে যার মাধ্যমে আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইস কানেক্ট করে ফাইল শেয়ারিং, ফোন কল, টেক্সট ও নোটিফিকেশন পাবেন।

ইউটিউবের আজব ‘বাগ’ কীভাবে সুরক্ষিত থাকবেনইউটিউবের আজব ‘বাগ’ কীভাবে সুরক্ষিত থাকবেন কম্পিউটারটিতে দেওয়া হয়েছে ওয়াইড ভিশন ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি এআই প্রযুক্তির ইমেজ সিগন্যাল প্রসেসর। এই প্রসেসরের কাজ হলো যখনই আপনি ল্যাপটপ ছেড়ে উঠবেন তৎক্ষণাৎ স্ক্রিন অফ হয়ে যাবে এবং ফিরে আসা মাত্রই স্ক্রিন অন হয়ে যাবে।

এতে থাকে এআই প্রযুক্তি যা আপনার স্বাস্থ্য খেয়াল রাখতেও সাহায্য করবে। অর্থাৎ ল্যাপটপ থেকে ঠিক কতটা দূরত্ব রেখে ব্যবহার করা উচিত এবং কতক্ষণ ব্যবহার করা উচিত তার জন্যই স্ক্রিন টাইম রিমাইন্ডার পাবেন ইউজার। এর দাম থাকছে ৮৯৯.৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৯৮ হাজার ৭৮০ টাকা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে কম্পিউটারটি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত