আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ফেসবুক-মেসেঞ্জারেও চ্যানেল ফিচার চালু হবে

ফেসবুক-মেসেঞ্জারেও চ্যানেল ফিচার চালু হবে

বেশিদিন হয়নি, হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট ফিচার চালু করেছে মেটা। এর আগে ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও ‘চ্যানেল’ সুবিধা চালু করা হয়। এবার সেই দৌড়ে নতুন সংযোজন ফেসবুক-মেসেঞ্জার।

 

এবার নতুন গ্রাহকদের কাছ থেকেও টাকা নেবে এক্সএবার নতুন গ্রাহকদের কাছ থেকেও টাকা নেবে এক্স
মেটা কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অনলাইনে গ্রাহক সংখ্যা বাড়ায় বিভিন্ন প্লাটফর্মের মধ্যে প্রতিযোগিতা চলছে। গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন নতুন ফিচার যুক্ত করতেই হচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে মেটা। বর্তমানে মেটা বিভিন্ন পেজের জন্য ব্রডকাস্ট চ্যানেল তৈরির সুবিধা পরীক্ষা করছে।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, অক্টোবরের শেষের দিকে ফেসবুক ও মেসেঞ্জারে ব্রডকাস্ট চ্যানেল চালু হতে পারে। নতুন চ্যানেলে আয়ের সুবিধাও থাকবে। নতুন এ সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা সরাসরি ফলোয়ারদের কাছে মেসেজ, ছবি পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জরিপ করতে পারবেন।

বাইদুর চ্যাটবট আর্নিবাইদুর চ্যাটবট আর্নি
সেপ্টেম্বরে হোয়াটসঅ্যাপের জন্য জন্য চ্যানেল ফিচার চালু করে মেটা। হোয়াটসঅ্যাপ চ্যানেল সকলের জন্য উন্মুক্ত। এখানে ব্যবহারকারীরা নিজের চ্যানেল বানিয়ে কমিউনিটি তৈরির সুযোগ পাবে। সোশ্যাল মিডিয়ায় পরিচিতির পাশাপাশি বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে অর্থ উপার্জনও করতে পারবেন। এদিকে চলতি বছরের শুরুতে অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাইড করার সুযোগ দেয় মেটা। এরপর থেকে বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত