আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

ছত্রাকের মাধ্যমে চলবে রোবট

ছত্রাকের মাধ্যমে চলবে রোবট

ছবি: এলএবাংলাটাইমস

রোবট নিয়ন্ত্রণের নতুন একটি পন্থা উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এ পদ্ধতিতে মাইসেলিয়াম ব্যবহার করে দুটি রোবট পরিচালনা করেছেন তাঁরা। মাইসেলিয়াম হলো ছত্রাকের একটি নেটওয়ার্ক, যা মাশরুমের শিকড়ের সঙ্গে যুক্ত থাকে।

নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি ও ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্সের একদল গবেষক নতুন এক জোড়া রোবট তৈরি করেছেন। সেগুলোর একটি তারামাছের মতো। অন্যটি চাকার ওপর বসানো।

বিজ্ঞানীরা মাইসেলিয়ামকে তড়িৎ অণুতে রূপান্তর করার মধ্য দিয়ে ওই দুই রোবট নিয়ন্ত্রণ করেছেন। সক্রিয় বা জীবন্ত এ মাইসেলিয়াম বিভিন্ন রকম আলোয় সাড়া দেয়, বৈদ্যুতিক সংকেত পাঠায় এবং এ সংকেতে সাড়া দিয়েই রোবট নড়াচড়া করে।

মাইসেলিয়াম বা ছত্রাকের ওই নেটওয়ার্ক জীবিত বা সক্রিয় থাকতে সক্ষম এবং সব ধরনের পরিস্থিতিতে সমৃদ্ধ হতে পারে, যা অপ্রত্যাশিত পরিবেশেও রোবটকে নিয়ন্ত্রণের জন্য তাদের আদর্শ করে তুলেছে।

গবেষণা দলের প্রধান কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্গানিক রোবোটিকস ল্যাবের আনন্দ মিশ্র বলেন, ‘সক্রিয় এ ব্যবস্থা স্পর্শ, আলো ও তাপে সাড়া দেয়। এমনকি অজানা কারণেও সাড়া দেয়, যেমন: সংকেতে। ভবিষ্যতে রোবট পরিচালনায় আমরা এসব জীবন্ত জগতের (মাইসেলিয়াম) সুবিধা নিতে পারি।’

ছত্রাক দিয়ে নিয়ন্ত্রণ করা ওই রোবট দুটি সংকেত পেয়ে হাঁটে এবং গড়িয়ে চলে। গবেষকেরা অতিবেগুনি রশ্মি ব্যবহার করে মাইসেলিয়ামকে উদ্দীপ্ত করেছেন। এর মাধ্যমে রোবটের নড়াচড়ায় পরিবর্তন আনেন। ছত্রাক যে পরিবেশ বুঝে সাড়া দিতে সক্ষম, এ গবেষণা সেটি দেখিয়েছে।

আরেক জ্যেষ্ঠ গবেষক রব শেফার্ড বলেন, ‘এ ক্ষেত্রে আমরা আলোকে ইনপুট হিসেবে ব্যবহার করেছি। কিন্তু ভবিষ্যতে রাসায়নিক ব্যবহার করা হবে।’

ভবিষ্যতে এ ধরনের রোবট চাষাবাদের সময় মাটির গুণমান পরীক্ষায় ব্যবহার করা সম্ভব হবে বলে প্রত্যাশা রব শেফার্ডের। তিনি আরও বলেন, যেমন, কখন মাটিতে সার দিতে হবে, সেটা এই রোবট জানাতে পারবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত