আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ভারতে স্থাপন হচ্ছে টেসলার নতুন কারখানা

ভারতে স্থাপন হচ্ছে টেসলার নতুন কারখানা

ছবিঃ এলএবাংলাটাইমস

বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ ভারতের বাজার ধরতে চায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গত কয়েক বছর ধরেই এ নিয়ে তোড়জোড় দেখা যাচ্ছে। টেসলা ভারতে একটি কারখানাও নির্মাণ করতে চাইছে বলে শোনা যাচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে তিনি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন। মাস্ক এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগের (ডিওজিই) প্রধান হিসেবে কাজ করছেন।

মোদি-মাস্ক বৈঠকের পর ভারতে জ্যেষ্ঠ কয়েকটি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে টেসলা। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর ভারতের বাজারে টেসলার প্রবেশ ও কারখানা স্থাপন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিদেশ থেকে পণ্য আমদানিতে কঠোর শুল্ক আরোপের সিদ্ধান্তের পক্ষে ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘বিশ্বের সব দেশ আমাদের থেকে সুবিধা নিচ্ছে এবং শুল্ক আরোপের মাধ্যমে তারা এটা করছে। তারা করেছে...এটা করে...তাঁর জন্য সেসব দেশে একটি গাড়ি বিক্রি করাও অসম্ভব। এর একটি উদাহরণ হিসেবে ভারতের কথা বলা যায়। আমি জানি না, এটা সত্য কি না; কিন্তু আমার মনে হয়।’

তখন মাস্ক ট্রাম্পের কথায় সায় দিয়ে বলেন, ‘সে দেশে পণ্য আমদানিতে শুল্ক ১০০ শতাংশের মতো।’

ট্রাম্প মাস্কের সঙ্গে একমত পোষণ করেন এবং বলেন, এটা অনেক বেশি শুল্ক।
মাস্ক এবং ট্রাম্প উভয়ই অতীতে ভারতে গাড়ি রপ্তানির ক্ষেত্রে সে দেশের অতি উচ্চ শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত