আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

এল বিশ্বের সবচেয়ে পাতলা ফোন

এল বিশ্বের সবচেয়ে পাতলা ফোন

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন উন্মুক্ত করল চীনের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান ভিভো। মাত্র ৪.৭৫ মিলিমিটার পুরুত্বের ভিভোএক্স৫ম্যাক্স নামের এ ফোনটি ২২ ডিসেম্বর থেকে চীনের বাজারে বিক্রি শুরু হবে। এর দাম বাংলাদেশি টাকায় ৩৭ হাজারের কাছাকাছি।এ ফোনটির বিশেষ ফিচার হচ্ছে এর পুরুত্ব। বর্তমানে বাজারে থাকা বিশ্বের সবচেয়ে পাতলা ফোন অপো আর৫-এর চেয়েও এটি পাতলা। অপো আর৫-এর পুরুত্ব ৪.৮৫ মিলিমিটার। ভিভো কর্তৃপক্ষের দাবি, তারা এক্স৫ম্যাক্স ফোনটি তৈরিতে ৩.৯৮ মিলিমিটার পুরুত্বের চেসিস ব্যবহার করেছে, যা বিশ্বের মধ্যে সবচেয়ে পাতলা। এতে যে স্ক্রিনটি ব্যবহার করা হয়েছে তার পুরুত্ব মাত্র ১.৩৬ মিলিমিটার। এতে রয়েছে হাই-ফাই ২.০ সুবিধা। স্মার্টফোনটিতে ইয়ামাহা ওয়াইএসএস-২০৫এস চিপ ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ৬৪ বিটের অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ প্রসেসর ও দুই জিবি র‍্যাম রয়েছে। অ্যান্ড্রয়েড কিটক্যাট সমর্থিত স্মার্টফোনটিতে ফানটাচ ২.০ ইউজার ইন্টারফেস রয়েছে। স্মার্টফোনটিতে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ১৬ জিবি বিল্ট ইন স্টোরেজ সুবিধা রয়েছে। স্মার্টফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরাও রয়েছে। ফোরজি সমর্থিত স্মার্টফোনটিতে দুই সিম সমর্থন করবে। স্মার্টফোনটিতে রয়েছে ২০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এ ছাড়া ব্লুটুথ, ওয়াই-ফাই, থ্রিজি, মাইক্রো-এসবি সমর্থন করবে এটি।

শেয়ার করুন

পাঠকের মতামত