আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

১১ মিনিট উধাও ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট

১১ মিনিট উধাও ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট

১১ মিনিটের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট বৃহস্পতিবার ‘উধাও’ হয়ে গিয়েছিল বলে খবর দিয়েছে বিবিসি। সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়টি প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এক কর্মী তার শেষ কর্মদিবসে ‘ইচ্ছাকৃতভাবে’ এ কাণ্ড ঘটিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় হঠাৎ করেই টুইটারে ট্রাম্পের @realdonaldtrump অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। পরে তা সচল করা হয়। ওই ১১ মিনিট যারা ট্রাম্পের টুইটার পেইজে যাওয়ার চেষ্টা করেছেন, তারা কেবল একটি নোটিস দেখেছেন। সেখানে লেখা ছিল- ‘দুঃখিত, এই পৃষ্ঠাটির অস্তিত্ব নেই!’ তবে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @POTUS সচল ছিল।

প্রাথমিকভাবে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, টুইটারের এক কর্মীর কারণে মানবিক ভুলে অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য অচল হয়ে গিয়েছিল।

এর কিছুক্ষণ পরেই প্রতিষ্ঠানটির @Twittergov অ্যাকাউন্ট থেকে বলা হয়, কর্মীদের শেষ  কর্মদিবসে এক কর্মী এ কাণ্ড ঘটিয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।এ ঘটনাটি তদন্ত করার কথাও জানিয়েছে টুইটার।

টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ। বৃহস্পতিবার অ্যাকাউন্টটি সচল হওয়ার পর তার প্রথম টুইট ছিল কর কমানোর একটি পরিকল্পনা নিয়ে।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত