আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মোবাইল টাওয়ার বসছে চাঁদে!

মোবাইল টাওয়ার বসছে চাঁদে!

হ্যাঁ, এবার মোবাইল টাওয়ার বসছে চাঁদে! ‘পাহাড়, গভীর জঙ্গল, মাঝ সমুদ্র— যেখানেই যাবেন আমাদের নেটওয়ার্ক আপনাকে ফলো করবে।’

এই ‘ফলো’ করা বোঝাতে একটি ছোট্ট ‘পাগ’-এর সাহায্য নেয় ভোডাফোন। পাহাড়, জঙ্গল, সমুদ্র পেরিয়ে জনপ্রিয় বিজ্ঞাপনের এই ছোট্ট পাগটিকে এবার পাড়ি দিতে হবে চাঁদে! ভোডাফোন যে সেখানেও এবার মোবাইল টাওয়ার বসানোর প্রস্তুতি নিচ্ছে! সংস্থার দাবি, সব কিছু ঠিকঠাক এগলে ২০১৯-এর মধ্যেই চাঁদে বসবে প্রথম মোবাইল টাওয়ার।

তবে চাঁদ বলে কথা! তাই সেই মুলুকে একা ‘যুদ্ধ’-এ নামছে না ভোডাফোন। টাওয়ার বসানোর কাজে ভোডাফোন একা নামছে না। ওই প্রজেক্টে ভোডাফোনের সঙ্গে আছে নোকিয়া এবং গাড়ি প্রস্তুতকারক সংস্থা অডি-ও।

আনন্দবাজারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভোডাফোনের তরফে জানানো হয়েছে, চাঁদে টাওয়ার বসানোর যাবতীয় প্রযুক্তিগত সাহায্য করছে নোকিয়া। ২০১৯ সালে কেপ ক্যানাভেরাল থেকে এলন মাস্কের কোম্পানি ‘স্পেস এক্স’-এর ‘ফ্যালকন ৯’ রকেটে চাপিয়ে চাঁদে পাঠানো হবে ওই টাওয়ার। স্পেস এক্সের উদ্যোগে সেটাই হতে চলেছে বিশ্বের প্রথম বেসরকারি চন্দ্রাভিযান। স্পেস এক্স এর আগেও দুইবার সফলভাবে ফ্যালকন রকেটের উৎক্ষেপণ করেছে।

অভিনব এই প্রজেক্টটি নিয়ে ভোডাফোন জার্মানির চিফ এগজিটিউটিভ হান্স আমেটস্ট্রেটার বলেন, ‘মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির উন্নতিতে আমাদের এই প্রজেক্ট সাহায্য করবে বলে আমরা আশাবাদী।’ তবে কী ভাবে এই টাওয়ার কাজ করবে তা জানানো হয়নি ভোডাফোনের তরফে।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত