আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গোপনীয়তা নীতি পরিবর্তনে বাধ্য হচ্ছে গুগল

গোপনীয়তা নীতি পরিবর্তনে বাধ্য হচ্ছে গুগল

ব্যবহারকারীদের গোপনীয় তথ্য সংরক্ষণ বিষয়ে নিজের নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে ইন্টারনেটে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। নতুন নীতি অনুযায়ী ব্যবহারকারীর 'ব্যক্তিগত তথ্য কিভাবে সংরক্ষণ হচ্ছে', সে বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি।ব্রিটেনের তথ্য কমিশনার কার্যালয় গুগলের গোপনীয়তা সংক্রান্ত নীতিকে 'অস্পষ্ট' বলে উল্লেখ করার পর এটি পরিবর্তনে বাধ্য হচ্ছে ভার্চুয়াল জগতে তথ্য খোঁজার সবচেয়ে জনপ্রিয় এ প্রতিষ্ঠান। ২০১২ সালের মার্চে গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সংরক্ষণে নতুন একটি নীতি গ্রহণ করে। এতে জিমেইল, গুগল প্লাস ও ইউটিউবে ব্যবহারকারীর দেওয়া তথ্য নিজেদের মধ্যে আদান-প্রদান এবং গুগলে বিদ্যমান ৭০টি গোপনীয়তার নীতি সমন্বয় করা হয়। এই নীতির যথার্থতা তদন্ত করতে গিয়েই এতে 'অস্পষ্টতা'  খুঁজে পায় ব্রিটিশ তথ্য কমিশন। তদন্তের পর এক বিবৃতিতে কমিশন বলে, 'গুগলকে একটি প্রতিজ্ঞাপত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর করতে হবে। যেখানে বলা থাকবে-তারা আগামী জুনের মধ্যে নিজের গোপনীয়তা সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনবে এবং দুই বছরের মধ্যে এ বিষয়ে আরও পদক্ষেপ নেবে।' বিষয়টি স্বীকার করে গুগলের এক মুখপাত্র বলেন, 'তথ্য কমিশনারের কার্যালয় তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে; এতেই আমরা খুশি। ভবিষ্যতে আমাদের গোপনীয়তা নীতির উন্নয়নে তাদের সঙ্গে আমরা একমত হয়েছি।' তবে গোপনীয়তা বিষয়ে এ ধরনের পরিস্থিতি গুগলের জন্য নতুন নয়। 'দুর্বল' গোপনীয়তা নীতির কারণে এর আগে স্পেন ও ফ্রান্সে প্রতিষ্ঠানটিকে মোটা অংকের জরিমানা গুণতে হয়।  সূত্র: বিবিসি, রয়টার্স

শেয়ার করুন

পাঠকের মতামত