আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

করোনায় এক মানবিক তরুণের গল্প

করোনায় এক মানবিক তরুণের গল্প

করোনার থাবায় থমকে আছে পৃথিবী। পাল্টে গেছে চিরচেনা পরিবেশ। মৃত্যু ভয়ে আপন মানুষগুলোও যেন পর হয়ে গেছে। এর মধ্যে ব্যতিক্রম মানবিক কিছু মানুষও রয়েছেন।

করোনার প্রকোপে যখন গোসাইরহাট উপজেলা এলাকার মানুষ বিপর্যস্ত। ঠিক সেই সময় মৃত্যুভয়কে পরোয়া না করে ইতিমধ্যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন এনায়েত হোসেন । করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতিনিয়ত মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সম্মুখে থেকে যুদ্ধ করে যাচ্ছেন এই ছাত্রলীগ নেতা।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর মার্চ থেকে অদ্যাবধি তিনি তার পরিবারের সদস্যদের বাধা উপেক্ষা করে বার বার মানুষের কল্যানে ছুটে গেছেন গোসাইরহাট উপজেলার গোসাইরহাট পৌরসভার বিভিন্ন জায়গায়।

শুধু তাই না ঘনবসতিপূর্ণ গোসাইরহাট উপজেলার মানুষের নিরাপত্তা, সামাজিক দূরত্ব নিশ্চিত,করোনার সচেতনতা মূলক প্রচার প্রচারনায়, বাজার মনিটরিং সহ নানান কাজে কাজ করেছেন তিনি।

এছাড়া গোসাইরহাট বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে একাধিকবার সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, গ্লাবস ও পিপিই বিভিন্ন সংগঠনের ব্যানারের বিতরনের কাজে অংশ গ্রহন করেছেন।

সরকারের তরফ থেকে যেসব খাদ্য সামগ্রী এসেছে তার সঠিক বণ্টনের কাজে ও অংশ গ্রহন করেছেন। বিতরণ করেছেন প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে।

যারা চক্ষুলজ্জার ভয়ে সংশ্লিষ্ট স্থানে ত্রাণ নিতে আসতে পারেন না, তাদেরকে গোপনে বাসায় ত্রাণ পৌঁছে দিয়েছেন।

সত্যিকারের সুবিধাবঞ্চিত মানুষদের খাবার সামগ্রী দেয়ার জন্য কৌশল অবলম্বন করে রাতের আঁধারেও এলাকার বিভিন্ন শ্রেনীর মানুষের বাড়িতে নিজে খাবারের বোঝা মাথায় বহন করে নিজ হাতে খাবার পৌছে দিয়েছেন।

লকডাউনের কারণে খাদ্য সংকটে ভুগে নিম্ন আয়ের মানুষ। সংকটাপন্ন এই পরিস্থিতিতে তাদের জন্য ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। এপ্রিল মাসে ৫০ জন দরিদ্রের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে শুরু করেন তার ত্রাণ বিতরণের কার্যক্রম। তার নিজ এলাকার নারী ও পুরুষ মাঝে ত্রাণ বিতরণ করে মন জয় করেন তাদের।

এছাড়াও বিভিন্ন সময়ে প্রকাশ্যে বা গোপনে তিনি অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন। মোবাইলের ম্যাসেজ ও ফোন পেয়ে অনেক অসহায় ব্যক্তির কাছেও ত্রাণ পৌঁছে দিয়েছিলেন তিনি।

গোসাইরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড বাসিন্দা একজন মসজিদের ইমাম জানান, লকডাউন চলাকালে রমযান মাসে একদিন বাসায় কোনো খাবার ছিল না। পরিবারের আমার ছোট সত্নানেরা সারাদিনই অনাহারে ছিলো, একজনের মাধ্যমে জানতে পারলাম এনায়েত হোসেন ভাইকে ফোন করলেই সঙ্গে সঙ্গেই জুটবে খাবার। ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করলাম ফোন করে তাকে বলার পর তিনি নিজের হাতে চাউল, ডাল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাবার ভর্তি দুটো কার্টুন বক্স নিয়ে আমার বাসায় হাজির হলেন । এভাবে অসংখ্য অসহায় পরিবারের পাশে এ ক্রান্তিকালে আছেন মানবিক এ ছাত্রনেতা।
গোসাইরহাট পৌরসভার ২নং ওয়াডের বাসিন্দা এক মহিলা বলেন, এর বয়সের ছেলে পুলেরা করোনা কালে বাসায় থাকলে ও এ ছিলো ব্যতিক্রম কখনো জীবানুনাষক নিয়ে, কখনো খাবার সামগ্রী নিয়ে ঘুরে বেরিয়েছেন এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে।

এলএ বাংলটাইমসের সঙ্গে একান্ত সাক্ষাতে এনায়েত বলেন, পুরো বিশ্বে করোনা একটি মহামারী অসুখ। ছোঁয়াচে এ অসুখে আমাদের দেশের জনগণও আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন। সেই মহামারী থেকে গোসাইরহাটবাসীকে দুরে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাধ্যানুযায়ী গোসাইরহাট বাসীর জন্য কাজ করে যাচ্ছি।

এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত