আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ক্যাম্পাস ক্লাব সামিটে অংশ নিচ্ছে চবির ২২ টি সংগঠন

ক্যাম্পাস ক্লাব সামিটে অংশ নিচ্ছে চবির ২২ টি সংগঠন

এক্সিলেন্স বাংলাদেশের আয়োজনে ২ দিন ব্যাপী 'ক্যাম্পাস ক্লাব সামিট ২০২০' এ অংশ নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২ টি সংগঠন। আগামী ৬ এবং ৭ নভেম্বর মাইদাস ফিন্যান্সিং লিমিটেড নিবেদিত এবং ডেইলি স্টারের সহযোগিতায় সামিটটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

সামিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার, উচ্চাশিক্ষা ও গবেষণা, বিতর্ক, আবৃত্তি, সাহিত্য-সংস্কৃতি এবং ভ্রমণ বিষয়কসহ নানা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অংশ নিচ্ছে।

জানা যায়, সামিটে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সক্রিয় কাজ করে এমনসব সংগঠন অংশ নেবে। যেখানে বাংলাদেশের বিভিন্ন বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সেশন ভিত্তিক কথা বলবেন। এবং অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেবেন। এছাড়াও আয়োজনে ২ টি অ্যাওয়ার্ডের মাধ্যমে দেশসেরা ৮ টা ক্লাবকে পুরস্কৃত করা হবে।

এ বিষয়ে এক্সিলেন্স বাংলাদেশের এম্বাসেডর এবং সামিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মাহবুব এ রহমান বলেন, দেশে প্রথমবারের মতো ভার্চুয়ালি এত বড় আয়োজন হচ্ছে। সেখানে প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই আনন্দের। আমাদের ক্যাম্পাস থেকে ২২ টি সংগঠন অংশ নিচ্ছে। আশাকরি দারুণ কিছু উপহার দেবো সবাইকে।

এ বিষয়ে এক্সিলেন্স বাংলাদেশের সিইও বেনজির আবরার বলেন, সব সময় এক্সিলেন্স বাংলাদেশ ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করে। সে ধারাবাহিকতায় আমাদের ক্লাব সামিটের আয়োজন। এটা নিয়ে আমি বেশ আশাবাদী।

উল্লেখ্য, এক্সিলেন্স বাংলাদেশ তারুণ্যের সাথে কর্পোরেটের সংযোগ স্থাপনের জনপ্রিয় স্কিল ডেভেলপমেন্ট ভিত্তিক প্লাটফর্ম। যারা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে তারুণ্যকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত