আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ভারতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম

ভারতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম

ভারতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিন্ন ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন। গুজরাটের পন্ডিত দীন দয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স আয়োজিত আন্তর্জাতিক টেকনিক্যাল পেপার প্রদর্শনী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা এই পুরস্কার পায়।

 জানা যায়, করোনা পরিস্থিতির জন্য এবারই প্রথম ‘পিডিপিইউ এসপি ই ফেস্ট ২০২০’ প্রতিযোগিতাটি সম্পূর্ণভাবে অনলাইনে পরিচালিত হয়।


চারদিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ‘ডাউনস্ট্রিম’ প্যানেলে প্রথম স্থান অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ আবু মুগীরা, এমাদ হোসেন ও মোঃ আবু হাসনাত রাশেদ। তাদের টেকনিক্যাল পেপার এর শিরোনাম ছিলো ‘এ কম্পারেটিভ এনালাইসিস এমং ডিফারেন্ট বায়োডিজেল ফিডস্টকস ফাউন্ড ইন ইন্ডিয়া বাংলাদেশ এন্ড মালেশিয়া এ রিভিউ’।


অন্যদিকে ‘প্রোডাকশন’ প্যানেলে দ্বিতীয় স্থান অর্জন করে একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সামিন রিদম, নাজমুল হোসাইন ও প্রান্ত দাস। তাদের টেকনিক্যাল পেপারের শিরোনাম ছিলো ‘এন ওভারভিউ অব রিজারভয়ের ফরমেশন ড্যামেজ এন্ড ইটস কন্সিকোয়েন্সেস এন্ড রেমেডিশন টেকনিকস’।


বাংলাদেশের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান নাইম। এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মোট ৫টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগীদের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সাইফুল আলম এবং সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। প্রতিযোগিতায় ভারত, বাংলাদেশ, ফিলিপাইন, লেবানন, আলজেরিয়া, বলিভিয়াসহ অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত