আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

অস্ট্রেলিয়ার মাস্টারশেফ ফাইনালে বাংলাদেশি কিশোয়ার

অস্ট্রেলিয়ার মাস্টারশেফ ফাইনালে বাংলাদেশি কিশোয়ার

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ১৩তম আসরে রুবি চিকেন কারি তৈরি করে বিচারকদের মন জয় করে সরাসরি ফাইনালে থাকছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী। এর আগে, অ্যালিমিনেশন রাউন্ড থেকে নিজেকে বাঁচাতে রান্না করেছেন নানা পদ। তবে, বিচারকদের কাছে সব থেকে ভাল লাগা চারটি পদের ভিত্তিতেই তিনি জায়গা পেলেন ফাইনালে।

বুধবার (৭ জুলাই) অনুষ্ঠিত হয়ে যাওয়া পর্বে ৪ জন কন্টেস্ট্যান্ট কোনরকম ঝামেলা ছাড়াই পৌঁছে যান মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ফাইনাল রাউন্ডে। তাদের আর থাকছে না কোনো অ্যালিমিনেশন। তারা এখন লড়বেন ফাইনাল রাউন্ডে।

এই পর্বে কিশোয়ার রেঁধেছিলেন রুবি চিকেন কারি। রুবি চিকেন কারি তৈরি করার পেছনে তিনি বলেন, ‘রুবি মানেই হলো আবেগ। এটা লন্ডনে আমাকে আমার একটা সময় নিয়ে যায় যখন আমি একজন তরুণী ছিলাম, এবং সেটা ছিলো আমার সে সময় যখন আমি সত্যি অনেক বেশি আবেগী ছিলাম, আমার স্বপ্নগুলোকে অনুসরণ করছিলাম। তারপরে লন্ডন ছেড়ে আসি কারণ আমি মা হতে চলেছিলাম। আজ একজন মা আমি, আর এতদিন পরে আবার মা হয়ে সেই আবেগ দিয়ে এই খাবার তৈরি করেছি।’

খাবার পরিবেশনের পর এবারও কিশোয়ার বেশ চিন্তামগ্ন ছিলেন। কারণ এই রেউন্ডে তো তাকে জিততেই হবে। কিন্তু খাবারের স্বাদ দিয়ে এবারও কিশোয়ার জিতেই নিলেন বিচারকদের মন। আর পৌঁছে গেলেন মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ১৩তম আসরের ফাইনাল রাউন্ডে।

বিশ্বের রান্না বিষয়ক টেলিভিশন রিয়েলিটি শোর মধ্যে মাস্টারসেফ অন্যতম। বিশ্বের প্রায় ৪০টি দেশ তাদের নিজস্ব মাস্টারশেফ আয়োজন করে থাকে। বিশ্বে মাস্টারশেফ অনুষ্ঠানগুলোর মধ্যে ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’ জনপ্রিয়তার দিক থেকে রয়েছে তালিকার শীর্ষে। এটি প্রতিযোগিতামূলক রান্নার গেম শো।

শেয়ার করুন

পাঠকের মতামত