আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ইয়ুথ ডে উপলক্ষে আইএফএমএসএ বাংলাদেশের বৃক্ষরোপণ

ইয়ুথ ডে উপলক্ষে আইএফএমএসএ বাংলাদেশের বৃক্ষরোপণ

বাংলাদেশের আন্ডারগ্র‍্যাজুয়েট পর্যায়ের মেডিকেল শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বিকাশে সহায়ক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্ট্যারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএফএমএসএ বাংলাদেশ) ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে’ উপলক্ষে ব্যতিক্রম এক বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করে। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ত্রিশ জন মেডিকেল শিক্ষার্থী কোভিড মহামারী চলাকালীন সময়ে প্রকৃতির প্রতি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে নিজ নিজ বাসগৃহ এবং তার আশেপাশে একযোগে বৃক্ষরোপণে অংশ নিয়েছেন।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজক হিসেবে যৌথভাবে কাজ করেছে আইএফএমএসএ বাংলাদেশের স্ট্যান্ডিং কমিটি অন হিউম্যান রাইটস এন্ড পিস এবং পাবলিক রিলেশন সাপোর্ট ডিভিশনের সদস্যবৃন্দ। আইএফএমএসএ বাংলাদেশ এর ২০-২১ সেশনের সেক্রেটারি জেনারেল অহম অপূর্ব বলেন, “বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে বিশ্বব্যাপী পালিত হয় সমাজ ও বিশ্বের প্রতি তরুণদের ভূমিকাকে তুলে ধরা এবং সমাজকে সুন্দর কিছু বার্তা দেয়ার জন্য। তারই অংশ হিসেবে আইএফএমএসএ বাংলাদেশ এর আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচীতে মেডিকেল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদেরকে পরিবেশের প্রতি আরো বেশি সহানুভূতিশীল করতে তুলতে অবদান রাখবে বলে আমরা মনে করছি”।

উল্লেখ্য, আইএফএমএসএ বাংলাদেশ এদেশের মেডিকেল শিক্ষার্থীদের এক্সট্রা-কারিকুলার স্কিল ও বিভিন্ন সৃজনশীল দক্ষতা বিকাশের অন্যতম শীর্ষস্থানীয় সংগঠন, যারা ২০১৫ সাল থেকে সুনামের সাথে ব্যাপক পরিসরে মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে। এরকম কার্যক্রমসমূহ মেডিকেল শিক্ষার্থীদের ব্যক্তিগত ও কর্মজীবনে মানবিক ভূমিকায় অবতীর্ণ হতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত