আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

চট্টগ্রামে অক্ষরবৃত্ত প্রকাশনের নতুন অফিস উদ্বোধন

চট্টগ্রামে অক্ষরবৃত্ত প্রকাশনের নতুন অফিস উদ্বোধন

চট্টগ্রামের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্ত’র নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

৩ নভেম্বর ২০২১ বুধবার চট্টগ্রামের মোমিন রোডস্থ কদম মোবারক বাই লেনে অক্ষরবৃত্তের নতুন অফিস উদ্বোধন করেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি প্রকাশক শাহ আলম নিপু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক সাংবাদিক রাশেদ রউফ।

রাশেদ রউফ বলেন অক্ষরবৃত্ত খুব কম সময়ে বইয়ের গুণগতমান বজায় রেখে প্রকাশনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অক্ষরবৃত্ত প্রকাশিত আমার শ্রেষ্ঠ কিশোরকবিতা বইটি প্রোডাকশন দেখে আমি মুগ্ধ হয়েছি। তরুণ প্রকাশক আনিস সুজন তার সৃজনশীল চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাক এই কামনা করি।

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও কালাধারা’র প্রকাশক শাহ আলম নিপু বলেন- অক্ষরবৃত্ত তাদের সৃজনশীল কার্যক্রম নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই উল্লেখযোগ্য। অক্ষরবৃত্ত অফিসে আসলেই সকল লেখক প্রকাশকের এক অন্যরকম ভালো লাগা কাজ করে। আমি অক্ষরবৃত্তের উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক ও বলাকা প্রকাশনের প্রকাশক জামাল উদ্দিন বলেন- অক্ষরবৃত্ত প্রকাশন নতুন হলেও খুব অল্প সময়ে তারা অনেক ভালো বই করেছে এবং অনেক সুনাম কুড়িয়েছে। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পক্ষ থেকে আমি আনিস সুজনকে শুভ কামনা জানাচ্ছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আবির প্রকাশনের প্রকাশক নূরুল আবছার, খড়িমাটির প্রকাশক কবি মনিরুল মনির, রাদিয়া প্রকাশনের প্রকাশক গোফরান উদ্দিন টিটু, সাহিত্য বিচিত্রার প্রকাশক সোহেল রানা ও মনন প্রকাশনের প্রকাশক শিব প্রসাদ সুর প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত