আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

আবারো গিনেস বুকে বাংলাদেশি মনিরুল

আবারো গিনেস বুকে বাংলাদেশি মনিরুল

কিশোরগঞ্জের ভৈরবের মনিরুল ইসলাম আবারো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন। তিনি এক হাতের ওপর ১৩টি টেনিস বল রেখে এই রেকর্ড গড়েন।

মনিরুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে এই স্বীকৃতির বিষয়টি প্রকাশ করে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ৩০ সেকেন্ডের মধ্য সর্বোচ্চ ৫০টি পেনসিল একহাতের ওপর রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েন তিনি।

মনিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের কাতার প্রবাসী জহিরুল ইসলামের ছেলে। প্রথম রেকর্ড গড়ার পর থেকেই নতুন বিষয়ে রেকর্ড গড়তে তিনি অনুশীলন শুরু করেন। তার পরই একহাতের ওপর ১২ টেনিস বল রাখার রেকর্ডটি ভঙ্গ করে নতুন করে ১৩টি টেনিস বল রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম লেখান।

এর আগে ইতালির নাগরিক সিলভিও সাব্বা ও রওক্কো একহাতের ওপর ১২টি টেনিস বল রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন। তাদের এই রেকর্ড ভেঙে নতুন করে ১৩টি বল হাতের ওপর রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন মনিরুল ইসলাম।

রের্কড অর্জনকারী মনিরুল ইসলাম বলেন, প্রথমে একহাতে ৫০ সেকেন্ডে ৫০টি পেনসিল রাখার কীর্তি অর্জন করি। প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করার পর পরিবার, আত্মীয়স্বজনসহ শুভানুধ্যায়ীদের কাছ থেকে অনেক ভালোবাসা ও অনুপ্রেরণা পাই। সেই অনুপ্রেরণাই পুনরায় নতুন বিষয়ে রেকর্ড করার আগ্রহ পাই। এর পর থেকে গত সেপ্টেম্বর মাস থেকেই নতুন বিষয়ে অনুশীলন করা শুরু করি এবং সব নিয়মকানুন অনুসরণ করে একহাতে ১৩ টেনিস বল রাখার কীর্তি অর্জন করি।

তিনি আরো বলেন, নিয়মানুযায়ী রেকর্ডটির ধারণকৃত ভিডিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠাই। তার পরই গিনেস কর্তৃপক্ষ ভিডিওটি যাচাই-বাছাই করে মেইলের মাধ্যমে আমাকে রেকর্ড গড়ার স্বীকৃতি দেয়। খুব তাড়াতাড়ি রেকর্ডটির সনদপত্র প্রাপ্তির আবেদন করবেন বলে জানান মনিরুল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত