আপডেট :

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আবেদন শুরু

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আবেদন শুরু

আপনার সংস্থা কি মেয়েদের নিরাপত্তার জন্য সচেতনতা বাড়াতে এবং মেয়েদের হয়রানি সহ সামাজিক বাধাগুলো অতিক্রম করে তাদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে? আপনি কি আপনার প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে একত্রিত হয়ে যুবকদের একটি কার্যকর ও দক্ষ জনশক্তিতে পরিণত করার চ্যালেঞ্জ গ্রহণ করছেন?

আপনার সংস্থা কি শিশু শ্রমের হুমকি রোধে শিশু অধিকারের পক্ষে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়েছে?

আপনার সংস্থা কি বিশেষভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং তাদের অধিকার সমুন্নত রাখার লক্ষ্য নিয়ে কাজ করে?

আপনার সংস্থা কি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে কাজ করে যাচ্ছে?

আপনার প্রতিষ্ঠান যদি সমাজের এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য কাজ করে যায়, তাহলে আপনাদের একেবারেই অপেক্ষা করার সময় নেই। কেননা তরুণদের এমন সব উদ্যোগকে স্বাগত জানাতে সপ্তমবারের মতো প্রদান করা হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। সপ্তমবারের মত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ আয়োজন করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা। ইতিমধ্যে ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে যা চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

এ বছর ১৮ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিদের সংগঠন ৬টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবে। সেগুলো হলো দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু এবং পরিবেশ উদ্ভাবন এবং যোগাযোগ। এই ক্যাটেগরির আওতাভুক্ত যে সংগঠনগুলো নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও উদ্ভাবন, সৃজনশীলতা ও বিনোদন, জ্ঞান ও সক্ষমতা বিকাশ, অতিদরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, সামাজিক–সাংস্কৃতিক উদ্যোগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জরুরি সেবা দেওয়া নিয়ে কাজ করে যাচ্ছে তারা জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবে। অন্তত ১৮ মাস ধরে এসব সেবামূলক কাজে যুক্ত সংগঠন বা সংস্থা এতে আবেদন করতে পারবে এবং পুরষ্কার পেতে আবেদনকারী সংগঠন বা সংস্থার বয়স অন্তত ২ বছর হতে হবে।

ইয়াং বাংলার পক্ষ থেকে জানানো হয়, গত বছর তরুণদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়ে এই বছর বহুল প্রতীক্ষিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড আবারও প্রদানের ঘোষণা দেয়া হয়। সিআরআই ও ইয়াং বাংলার অফিসিয়াল প্লাটফর্মগুলো থেকে এই ঘোষণা প্রদানের পর প্রথম সপ্তাহেই দারুণ সাড়া মিলেছে তরুণদের কাছ থেকে।

মুক্তিযুদ্ধের স্লোগান 'জয় বাংলা' বাংলাদেশের পরিচয়কে ধারণ করে। সেই স্লোগানকে ধারণ করে এই পুরস্কারটি তরুণদের মধ্যে এক স্বপ্ন বীজ বপন করে। মানবিক কাজ এবং সমাজে অবদানের জন্য বাংলাদেশের সেরা যুব সংগঠনগুলিকে স্বীকৃতি দেওয়া হয় এই পুরষ্কারের মাধ্যমে।

সারা দেশে থেকে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসা তরুণ প্রতিভাদের খুঁজে বের করার জন্য সবদিক বিবেচনায় রেখে যাচাই বাছাই করা হয় এই পুরষ্কারের জন্য যা তরুণদের কাছে এরই মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। এই পুরষ্কার প্রাপ্ত অনেকগুলো সংগঠন পরবর্তীতে আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃত পুরষ্কার লাভ করেছেন।

এই পুরষ্কারের আবেদনের সময় শেষ হবার পর মাঠ পর্যায়ে সংগঠনগুলোর কার্যক্রম যাচাই-বাছাই শেষে একটি উচ্চ পর্যায়ের বিচারক প্যানেল তৈরি করে চূড়ান্ত বাছাই করা হয় এই অ্যাওয়ার্ড প্রদানের জন্য।

তারুণ্যের বৃহত্তম প্লাটফর্ম ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে প্রদান করে আসছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। এর আগে ছয় আসরে ১৫৩ তরুণদের নেতৃত্বাধীন সংগঠনকে সম্মানিত করা হয়েছে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে তাদের সাফল্যের গল্প।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ জানানো হবে।

পুরষ্কার পাওয়া সংগঠনগুলো ছাড়াও ৩০০টির বেশি সংগঠন নিয়ে ইয়াং বাংলা বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে কাজ করছে। এই সংগঠনগুলোসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও ৩ লাখের বেশি সদস্য।

দেশ জুড়ে কাজ করে যাওয়া তরুণদের সংগঠনের পাশাপাশি সামাজিক সেবাদান, ক্যাম্পেইন ও কার্যক্রমের মাধ্যমে ভূমিকা রাখা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্লাবকেও আবেদন করার আহ্বান জানিয়েছে ইয়াং বাংলা। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ এ আবেদন করতে ভিজিট করুন - JBYA.YOUNGBANGLA.ORG

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত