আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

টাকার হিসেব মিলাতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে?

টাকার হিসেব মিলাতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে?

টাকার হিসেব মিলাতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে? এবারে রইলো সুখবর। নিয়মিত অল্প অর্থ জমালেই ভালো ঘুম হবে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় জানা গেছে, প্রতি মাসে অল্প করে হলেও যারা টাকা জমান, তাদের উদ্বেগ কম থাকে। তারা ভবিষ্যতের জন্য বেশি আশাবাদী হয়ে থাকেন। আয় কম হলেও যারা সঞ্চয়ী তাদের সন্তুষ্টির মাত্রা খরুচে অথচ ধনী একজন মানুষের সমানই হয়। 


যুক্তরাজ্যের এক জরিপে দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের মাঝে এক-চতুর্থাংশের সঞ্চয় ১০০ পাউন্ডেরও কম। বাড়তি খরচ ও খাদ্যদ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে ইদানীং টাকা সঞ্চয় করা কঠিন হয়ে পড়ছে। এদিকে ব্যাংক ও বিল্ডিং সোসাইটিগুলোর সুদের হারও বেড়েছে। সঞ্চয়ের অভ্যাস রয়েছে প্রায় ৬০ শতাংশ মানুষের। 

দাতব্য সংস্থাগুলোর মতে, আয় কম হলেও টাকা জমানোর অভ্যাসটি আর্থিক অবস্থার উন্নতি করে।

ব্রিস্টল ইউনিভার্সিটির পারসোনাল ফিন্যান্স রিসার্চ সেন্টার প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত সঞ্চয় জীবন নিয়ে সন্তুষ্টি বাড়ায়। সঞ্চয়ের পরিমাণ যত কমই হোক না কেন নিয়মিত টাকা জমালে আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ কমে। নতুন গবেষণাটিতে অতীতের বিভিন্ন গবেষণা থেকে তথ্য নেওয়া হয়েছে। এর মাঝে একটি গবেষণায় বিগত ১০ বছরে কয়েক হাজার মানুষের সঞ্চয়ের তথ্য নেওয়া হয়। ওই গবেষণায় দেখা গেছে, সঞ্চয়ের অভ্যাস যেমন জীবন নিয়ে সন্তুষ্টি বাড়ায়, তেমনি সঞ্চয়ের অভাবে জীবন নিয়ে অসন্তুষ্টি তৈরি হয়।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত