আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

বুক তার মানচিত্র যেন ছেলে সে আলোর মিছিল করে

বুক তার মানচিত্র যেন ছেলে সে আলোর মিছিল করে

রাত নামে আলো নাই ঘরে, রাত্রি সরে আঁধার সরে না, 
চুলা জ্বলে না, ক্ষুধা থামে না, জীবন চলে কষ্ট থামে না।  
শিশুটির জন্মের পরে  আকাশের নক্ষত্র এলো ঘরে, 
আলোর মিছিল বয়ে এই শিশু হাঁটি হাঁটি পা পা করে।  


কোন আরশের আশী লয়ে আশার স্বপন ঋতু ধরে?  
কষ্টবহা জীবনতরী আলোর খেলা তাদের মন জুড়ে।    
বছর যায় বছর আসে দেশ ও রাষ্ট্রের ফেরে দিন; 
উড়ে পতাকা জন্মের তরে  মুক্ত দেশ মুক্ত জমিন।  


তা বুঝে কিংবা নাই বা বুঝে কাটে গরীবের রাত্রিদিন; 
মজুরি-বেচা জীবিকা করে জানে দেশে তারা ভূমিহীন।  
রংপুরে ভুমিহীন মায়ের কোল জুড়ে  স্বপ্ন খেলা করে;  
আলোর ঠিকানায় দিন দিন এ স্বপ্ন পাখি  হয়ে উড়ে।  

আলো করা স্বপ্ন শিশু বড় হয়ে নগরের পথ ধরে; 
পাঠশালার পাঠ শেষ করে দিনে দিনে ঘরে ফিরে; 
দুখিনী দেশ কী হল আজ  চমকে উঠে ভরদুপুরে?
বুক তার মানচিত্র যেন ছেলে সে আলোর মিছিল করে।  


সেই বুকে প্রজন্ম ঠাঁই লয় সময় তার কথা কয়;   
আলো ফেরি করা সে এক বীর  বুক চিতে দাঁড়িয়ে রয়; 
এটা তার বুক নয় এ আমাদের রক্তের কেনা ভূমি;  
খেই হারা সময়ের পতাকা উড়ানো একাত্তরের রুমী।  

ঊনসত্তরের আসাদ সে বুলেট মুখে বুক চিতিয়ে;  
মাথা উঁচু করে দাঁড়ালেন ইতিহাসের ট্রফি জিতিয়ে; 
সময়ের মানচিত্র বুক তার রক্তরাঙা জানে অন্তর্যামী; 
আবু সাঈদের বুক আজ আমাদের প্রাণের পিতৃভূমি।   

ছেলেহারা বাপ মা তার পেল দেশের সমান জমিন; 
ধরে হাল, কে ফেরায়  দিন, জনকের বেটি বলে দিন; 
বুঝো বুলেটে ঝাঁজরা বুক তার ইতিহাস বন্ধক ঋণ; 
বীরের জননী মনোয়ারা বেগমের কাব্য জেনে নিন:  

হামরা কেঙ্কা করি চলমো

"বাড়িতে মানুষের ভিড়।
মাটি চাপড়ে আহাজারি তার 
মোর বাবাটাক পুলিশ গুলি করিয়া মারল ক্যান? 
ও তো কাউকে মারতে যায় নাই। 
চাকরি চাওয়াটা কি অপরাধ? 
অই পুলিশ, তুই মোকে গুলি করিয়া মারলু না ক্যান? 
বাবাটাক না মারিয়া পঙ্গু করি থুইলেও তো দেখপের পানু হয়।’

’সারাটা জেবন কষ্ট করনো। 
মজুর করিয়া একটা ছইলোক পড়াইনো। 
আশায় আছনু, 
বাবাটা চাকরি করলে শ্যাষ বয়সোত শান্তিমতো খামো। 
আশা-ভরসা সউগ শ্যাষ হয়া গেল। 
হামরা কেঙ্কা করি চলমো?"

সুত্রঃ ইত্তেফাক নিউজ 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত