আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কিশোরগঞ্জের পাপিয়া ইসলাম রুপু

গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কিশোরগঞ্জের পাপিয়া ইসলাম রুপু

ছবিঃ পাপিয়া ইসলাম রুপু।

ঐতিহ্যবাহী গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কিশোরগঞ্জের পাপিয়া ইসলাম রুপু। আগামী এক বছরের জন্য রুপু কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদ অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের মেধাবী ছাত্রী পাপিয়া রুপু ২০১১-১২ সেশনে ভর্তি হন বস্ত্র পরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগে। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব থানায়। জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী রুপুর ছাত্ররাজনীতির সূচনা গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের মাধ্যমে।  

পরিচ্ছন্ন ছাত্ররাজনীতি, বিনয়সুলভ আচরণ, সাহসিকতা ও ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত তিনি। ছাত্রলীগ ছাড়াও রুপু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ভৈরব এর  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ভৈরব এর সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। একই সাথে তিনি ভৈরবের লিও ক্লাব অব বেইলি গার্ডেন’র ট্রেজারার হিসেবেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এলএ বাংলাটাইমসকে দেওয়া এক স্বাক্ষাতকারে রুপু নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন,“ছাত্রলীগ আমার স্বপ্ন। জাতির জনকের নিজ হাতে গড়া এই সংগঠনে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই সারাটা জীবন রাজনীতির সাথে থাকতে চাই”। সেইসাথে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রুপু।   
উল্লেখ্য, গত ২৬শে নভেম্বর ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত