আপডেট :

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা করোনায় আক্রান্ত

বাংলাদেশে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা করোনায় আক্রান্ত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দপ্তরের এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার আইইডিসিআরের ব্রিফিংয়ে যে পাঁচজন নতুন করে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন ওই কর্মকর্তা।

এর আগে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।

নতুন যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই পুরুষ। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে বাংলাদেশে সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। আর মারা গেছেন পাঁচজন। তবে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি।

সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের মধ্যে দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ। তাদের মধ্যে একজন বিদেশ ফেরত। তিনজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।

একজনের আক্রান্তের কারণ জানা যায়নি। তার বিষয়ে অনুসন্ধান চলছে। এছাড়া আক্রান্ত ৪৪ জনের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর