আপডেট :

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

        সান বার্নার্ডিনো কাউন্টিতে গ্র্যান্ড ফায়ার, বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ

        জ্বালানি পুরোপুরি শেষ, ভয়াবহ বিদ্যুৎ সংকটে কিউবা

        নিউইয়র্কে গোপন চীনা ‘পুলিশ স্টেশন’ পরিচালনার দায়ে মার্কিন নাগরিক দোষী সাব্যস্ত

        বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের মার্কিন ভিসা জামানত বাতিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওসি ফেয়ারে ৪০০ কর্মী নিয়োগ, ঘণ্টায় মজুরি ১৭ ডলার থেকে

        অনলি ফ্যানসের ভিডিও ধারণের সময় মৃত্যু, ক্যালিফোর্নিয়ার নারী অনিচ্ছাকৃত হত্যার দায় স্বীকার

মঙ্গলগ্রহে যাচ্ছেন চাঁদপুরের মেয়ে

মঙ্গলগ্রহে যাচ্ছেন চাঁদপুরের মেয়ে

এবার মঙ্গলগ্রহে যাচ্ছেন বাংলাদেশের চাঁদপুরের মেয়ে লুলু ফেরদৌস। একটি ডাচ প্রতিষ্ঠানের উদ্যোগে ২০২৫ সাল নাগাদ সেখানে বসতি গড়ার কার্যক্রম চলছে।প্রথম দফায় নাম ঘোষিত মাত্র চারজনের একজন ৩৫ বছর বয়সী লুলু ফেরদৌস।

তিনি বাংলাদেশের ভূতত্ত্ব বিভাগের সাবেক পরিচালক অহিদুর রহমান খানের মেয়ে। মা রেজিয়া সুলতানা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বাড়ি চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামে।জানা যায়, ছোটবেলা থেকেই লুলুর মহাকাশ নিয়ে আগ্রহ। সে লক্ষ্যে ২০০৭ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি এয়ার ট্রান্সপোর্টেশন অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। যোগ দেন নাসার বিশেষ গবেষক হিসেবে।

মঙ্গলগ্রহে যাত্রার এই প্রকল্পে প্রথম দফায় দুই লাখেরও বেশি আবেদন জমা পড়েছিল। মোট ২৪ জন নভোচারী নিয়ে মঙ্গলের উদ্দেশে দীর্ঘ সাত মাসের যাত্রা শুরু হবে।নাম ঘোষিত চারজনের একজন হওয়া লুলু ফেরদৌস এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি আমাকে দারুণভাবে আলোড়িত করেছে। এই প্রকল্পে শুধু একমুখী টিকিট দেওয়া হলেও আমি বিচলিত নই। আমি এটাকে উপভোগ করছি। আমার পরিবার শুনে অবাক হয়েছিল। প্রথমে আমাকে না করলেও, আমি জানি তারা এক সময় আমাকে নিয়ে গর্ব করবেন।’

বাছাই করা নভোচারীদের মহাকাশ যান চালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেখানে অবস্থান করে কীভাবে নিজেকে বিরূপ আবহাওয়ায় টিকিয়ে রাখা যায়, সেই প্রশিক্ষণও দেওয়া হবে।

উত্তর বালিয়া গ্রামের জাহিদ হোসেন খান বলেন, "লুলু ফেরদৌসের বাবা-মা ঢাকার মোহাম্মদপুরে থাকেন। চাকরির সুবাদে লুলু ফেরদৌস থাকেন যুক্তরাষ্ট্রে। তার একমাত্র ছোট ভাই ইমরান সিঙ্গাপুরে পড়াশোনা করছেন।"

বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, "এটি আমাদের জন্য গর্বের। লুলু ফেরদৌস চাঁদপুরের কৃতী সন্তান। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই দিনটির জন্য, যেদিন তার প্রচেষ্টা সফল হবে। আমরা জাঁকজমকভাবে দিনটি পালন করব।"

শেয়ার করুন

পাঠকের মতামত