আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

টিকা বিতরণে প্রস্তুত যুক্তরাষ্ট্র

টিকা বিতরণে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

জরুরি ভিত্তিতে দেশের সবখানে টিকা বিতরণের প্রস্তুতি নেওয়া আছে বলে জানিয়েছে 'দ্য ইউএস ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট'।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, করোনার টিকা বিতরণ ও সংরক্ষণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

করোনার টিকা প্রত্যন্ত অঞ্চলে পরিবহন ও বিতরণের জন্য প্রাইভেট এজেন্সির সহায়তা নেওয়া হবে। টিকা সঠিক উপায়ে সংরক্ষণের জন্য ও শীতল রাখার জন্য পর্যাপ্ত ড্রাই আইস ও লিথিয়াম ব্যাটারির ব্যবস্থা রাখা হয়েছে৷

আগামী দুই মাসের মধ্যে কমপক্ষে ৪০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন বিতরণের টার্গেট নেওয়া হয়েছে। এর আগে এতো বৃহৎ আকারে কোনো টিকাদান কর্মসূচি পরিচালনা হয়নি যুক্তরাষ্ট্রে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এর অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই টিকাদান কর্মসূচি শুরু হবে। ইতোমধ্যে ফাইজার ও মডার্না অনুমোদনের জন্য আবেদন করেছে৷

এদিকে, ইতোমধ্যে যুক্তরাজ্য ফাইজারের টিকা অনুমোদন দিয়েছে৷ যুক্তরাষ্ট্রেও খুব শীঘ্রই টিকাদান কার্যক্রম শুরু হবে৷

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত