আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

বর্ণাঢ্য আয়োজনে ব্রঙ্কসে বিএসিএ’র পথ মেলা ॥ মানুষের ঢল

বর্ণাঢ্য আয়োজনে ব্রঙ্কসে বিএসিএ’র পথ মেলা ॥ মানুষের ঢল

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন (বিএসিএ)-এর আয়োজনে গত ২৪ জুন রোববার বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের ওয়াটার বুরি এভিনিউতে পঞ্চম ব্রুশ ফিসার বাংলা মেলা-২০১৮ অর্থাৎ পথমেলা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজেনের এই পথমেলায় প্রাণের আবেগ আর হৃদয়ের ছোঁয়ায় প্রবাসী বাংলাদেশীরা পুরো এলাকা নতুন আলোয় উদ্ভাসিত করে তুলেছিলেন। রং বে রং আর বাহারী সাজে সেজে উঠেছিল ব্রঙ্কসের জেরিগা এভিনিউ সংলগ্ন সমগ্র এলাকা। বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মেলার কার্যক্রম। তবে দুপুরের পর শুরু হওয়া মেলা পূর্ণতা পায় পড়ন্ত বেলায়। মেলায় নামে মানুষের ঢল। সর্বস্তরের মানুষের পদভারে মেলাস্থল পরিণত হয় জনসমুদ্রে। মে কমিউনিটিতে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য মেলায় ৯জন বিশিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। মে কমিউনিটিতে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য মেলায় ৯জন বিশিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। মেলায় কমিউনিটিতে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য মেলায় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি ও রোকসানা মির্জা সহ ৯জন বিশিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানকে ষ্টেট  ও সিটি কাউন্সিল থেকে সম্মানিত করা হয়।
মেলার দিন অর্থাৎ উইকেন্ডের ছুটির দিন ও চমৎকার আবহাওয়ায় মেলায় দর্শক সমাগম হয় প্রচুর। বেলা যত বাড়তে থাকে নারী-পুরুষ আর শিশুদের পদচারণায় মুখরিত হতে থাকে মেলা চত্ত্বর। মনকাড়া ডিজাইনের ড্রেস ক্রয় ও ঐতিহ্যবাহী দেশী খাবার উপভোগের জন্য ষ্টলগুলিতে ক্রেতাদের ভীড় করতে দেখা যায়। মেলায় বাঙালী খাবার, রকমারী পোষাক, উপহার সামগ্রী, ঐতিহ্যবাহী অলংকার, নিউইয়র্ক সিটি ও স্টেট হেলথ ডিপার্টমেন্টের অনুমোদিত বাংলাদেশী ব্যবস্থাপনায় বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানী ও স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন ধরনের ষ্টল ছিলো।
এক গুচ্ছ বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন এটর্নী ব্রুস ফিশার। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, জেবিবিএ’র সভাপতি শাহ নেওয়াজ, ওয়েল কেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমদ, বিএসিসি’র প্রেসিডেন্ট এডভোকেট এন মজুমদার, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি সোলেমান আলী, লাকসাম ফাউন্ডেশনের সভাপতি আব্দুস তিতুমীর, ওসমানী নগর কল্যাণ সমিতির সভাপতি বশীর আহমেদ প্রমুখ।
উদ্বোধনী পর্বে বিএসিএ’র সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, বিএসিসি’র প্রেসিডেন্ট এডভোকেট এন মজুমদার, মুলধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ, মেলা কমিটির সদস্য সচিব সারওয়ার চৌধুরী, প্রধান সমন্বয়কারী সৈয়দ ইলিয়াস খসরু, আহ্বায়ক মোশাহিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন লুকু, সমন্বয়কারী সাদী মিন্টু, যুগ্ম সদস্য সচিব আলমগীর কবির শামী, মাকসুদা আহমেদ, জে মোল্লা সানি, মোহাম্মদ রানা মিয়া, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবুল খায়ের আকন্দ, শাহ কামাল উদ্দিন, সোহেল আহমদ, ইয়াকুব আলী, আলতাফ মিয়া, বরকত চৌধুরী সহ কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব পরিচালনা করেন আহবাব হোসেন চৌধুরী খোকন।
পরে পথ মেলার সংকলন ‘মোহনা’র মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্ধ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা কমিটির সদস্য সচিব সারওয়ার চৌধুরী, মেলা কমিটির আহ্বায়ক মোশাহিদ চৌধুরী, মাকসুদা আহমেদ, রফিকুল ইসলাম প্রমুখ।
বিএসিএ’র সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন ইউএনএ প্রতিনিধিকে জানান, কমিউনিটিতে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য মেলায় ৯জন বিশিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। এরা হলেন সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি ও রোকসানা মির্জা, সংগঠক আব্দুল হাসিম হাসনু, আহবাব চৌধুরী খোকন ও মাকসুদা আহমদ এবং বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন লুকু ও মোহাম্মদ আলী, বাংলা টাউউনের কাওসারুজ্জামান কাওসার, এশিয়ান ড্রাইভিং স্কুলের সাইদুর রহমান লিংকন-কে সম্মানিত করা হয়। এদের মধ্যে নিউইয়র্ক ষ্টেট সিনেট ও নিউইয়র্ক সিটি’র পক্ষ থেকে সাইটেশন পান শিল্পী কৃষ্ণা তিথি সহ মাকসুদা আহমদ, লোকমান হোসেন লুকু, মোহাম্মদ আলী, কাওসারুজ্জামান কাওসার, সাইদুর রহমান লিংকন। অপরদিকে নিউইয়র্ক সিটি সিটি’র পক্ষ থেকে সাইটেশন পান আব্দুল হাসিম হাসনু, আহবাব চৌধুরী খোকন ও শিল্পী রোকশানা মির্জা।
নিউইয়র্ক ষ্টেট সিনেটর লুইস সেপুলভেদা এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান রাফায়েল স্পানিয়েল ও কাউন্সিলম্যান রুবিন দিয়াজ-এর পক্ষ থেকে উল্লেখিতদেরকে ‘সিনেট’ ও ‘সিটি কাউন্সিল’ রিকগনেশন/সাইটেশন প্রদান করা হয়। এটর্নী ব্রুস ফিসার ও কাউন্সিলম্যান রুবিন দিয়াজ সংশ্লিস্টদের হাতে সাইটেশন তুলে দেন।  
মেলার শুরু থেকেই উন্মুক্ত মঞ্চে ছিলো দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশিত গান। এছাড়াও মেলায় বিশেষ আকর্ষণীয় ছিলো র‌্যাফল ড্র। প্রথম পুরস্কার ছিলো- নিউইয়র্ক ঢাকা নিউইয়র্ক বিমান টিকেট, দ্বিতীয় পুরস্কার ছিলো ৪২ ইঞ্চি টেলিভিশন এবং তৃতীয় পুরস্কার  ছিলো একটি ল্যাপটপ।
পথমেলায় দেশ ও প্রবাসের সঙ্গীত শিল্পীদের মনমাতানো গান আর সুরের মূর্ছনায় মেতেছিলেন দেশী-বিদেশী সবাই। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী এস আই টুটুল ও সেলিম চৌধুরী, প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি, রোকসানা মির্জা, শাহ মাহবুব, রানো নেওয়াজ, শারমিন তানিয়া, কামরুজ্জামান বকুল, নাজিয়া লীনা, রোজী কবির প্রমুখ।
মেলাটি সফল করার জন্য আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পথমেলা উপলক্ষে ‘মোহনা’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। মেলার গ্রান্ড স্পন্সর ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রিয়েল ইষ্টেট ইনভেষ্টর মোহাম্মদ আনোয়ার হোসেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত