আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বিশ্ব সিলেট সম্মেলন ২০১৮-এর পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা

বিশ্ব সিলেট সম্মেলন ২০১৮-এর পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা

টরন্টো, ১৭ জুলাই- গত ১৬ জুলাই টরন্টোর মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আসন্ন বিশ্ব সিলেট সম্মেলন উপলক্ষে এক বিশেষ সভা। সভায় সম্মেলন সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী এবং সম্মেলনের সর্বশেষ অবস্থান সম্পর্কে সবাইকে অবহিত করেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি দেবব্রত দে তমাল।

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো-র প্রচার সম্পাদক ইলিয়াছ খান জানান, সভাপতি তমাল দে আসন্ন বিশ্ব সিলেট সম্মেলন উপলক্ষে অতি সম্প্রতি বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি বিভিন্ন নেতৃস্থানীয় সিলেটি ব্যক্তিবর্গ এবং সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং রাজনৈতিক পেশাজীবী সংগঠনের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় যোগদান করেন।

সভায় স্বনামধন্য চিকিৎসক এবং বিশ্ব সিলেট সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: জিয়াউদ্দিন আহমেদের সদ্য প্রয়াত শ্রদ্ধেয় মাতা, সিলেট মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ হুসনে আরা আহমেদ-এর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং তাঁর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভার শেষ পর্যায়ে আসন্ন বিশ্ব সিলেট সম্মেলন ২০১৮ এর পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা দেয়া হয়। (স্থানীয় পত্রিকায় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে)

সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ এবং টরন্টোর বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি দেবব্রত দে তমাল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত