আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

জ্যামাইকায় ‘বিশাল মেলা’ ৫ আগষ্ট ॥ সকল প্রস্তুতি সম্পন্ন

জ্যামাইকায় ‘বিশাল মেলা’ ৫ আগষ্ট ॥ সকল প্রস্তুতি সম্পন্ন

ঢাকার শিল্পীরা নিউইয়র্কে

নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় বাংলা শিল্প-সংস্কৃতি আর সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে ‘বিশাল মেলা’ আয়োজন করা হয়েছে। আগামী ৫ আগষ্ট রোববার জ্যামাইকার স্থানীয় সুসান বি এন্থনী স্কুলের প্লে গ্রাউন্ডের খোলা মাঠে দিনব্যাপী অনুষ্ঠিতব্য ‘এনওয়াই ইন্স্যুরেন্স বাংলাদেশ ফেস্টিভ্যাল এন্ড ওপেন এয়ার কনসার্ট’ শীর্ষক বিশাল মেলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পরা সঙ্গীত পরিবেশন করবেন। বাংলাদেশ থেকে আগত ঢাকার শিল্পীরা ইতিমধ্যেই নিউইয়র্ক এসে পৌছেছেন। এছাড়া মেলায় থাকবে রকমারী স্টল সহ শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড। এদিকে মেলার সর্বশেষ পরিস্থিতি জানাতে ২ আগষ্ট বৃহস্পতিবার জ্যাকসন হাইটসে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।

‘এনওয়াই ইন্স্যুরেন্স বাংলাদেশ ফেস্টিভ্যাল এন্ড ওপেন এয়ার কনসার্ট’ শীর্ষক বিশাল মেলা’র আয়োজক কমিটির কমিটির মূল দায়িত্বপালনকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আহ্বায়ক এবাদ চৌধুরী, সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর বিলাল আহমেদ চৌধুরী, চীফ কো অর্ডিনেটর এএফ মিসবাহ উজ্জামান ও আমানত হোসেন আমান ।

মেলার কর্মকর্তারা জানান, প্রবাসে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরার পাশপাশি বিনোদনের জন্য বিশাল মেলা’র আয়োজন করা হচ্ছে। মেলায় প্রবাসে বসবাসকারী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই গুণী শিল্পী যথাক্রমে কন্ঠযোদ্ধা রথীন্দ্র নাথ রায় ও শহীদ হাসানকে সম্বর্ধিত করা হবে। এছাড়াও বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী ও সেলিম চৌধুরী সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। এই মেলায় ১০ হাজার প্রবাসীর সমাবেশ ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী ও শাহনাজ বেলী সহ ঢাকার উল্লেখযোগ্য শিল্পীরা ইতিমধ্যেই নিউইয়র্ক এসে পৌছৈছেন। অন্যান্যরা ২/১ দিনের  মধ্যেই নিউইয়র্ক এসে পৌছবেন বলে কর্মকর্তারা জানান। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংশ্লিস্ট শিল্পী ও  সংগঠনের শিল্পীরা অনুষ্ঠান পরিকল্পনা ছাড়াও রিহার্সেল শুরু করেছেন। পাশাপাশি চলছে স্টল বুকিং। কর্তকর্তাদের প্রত্যাশা বিশালা মেলা হবে প্রবাসের অন্যতম সফল মেলা। তারা সকল প্রবাসী বাংলাদেশীকে মেলায় উপস্থিত থেকে মেলাটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে বিশাল মেলার সর্বশেষ প্রস্তুতি জানাতে ২ আগষ্ট বৃহস্পতিবার মেলা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ও প্রবাসের শিল্পীরা উপস্থিত থাকবেন বলে আয়োজনকরা ইউএনএ প্রতিনিধিকে জানান।
জ্যামাইকার বিশাল মেলার প্রধান শিল্পী শাহনাজ বেলী এবং তার সাথে বাংলাদেশের আরেক স্বনামধন্য জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী গত ২৭ জুলাই শুক্রবার সকালে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে মেলা কমিটির পক্ষে এবাদ চৌধুরী, মাকসুদুল হক চৌধুরী ও বিলাল আহমেদ চৌধুরী তাদেরকে অভ্যর্থনা জানান।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত