আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্রথম বাঙালী কার্ডিনাল আর্চবিশপ প্যাট্রিক ডি.রোজারিও’কে সম্বর্ধনা

প্রথম বাঙালী কার্ডিনাল আর্চবিশপ প্যাট্রিক ডি.রোজারিও’কে সম্বর্ধনা

রোমান ক্যাথলিক ধর্মীয় বাংলাদেশের প্রথম কার্ডিনাল আর্চবিশপ প্যাট্রিক ডি.রোজারিওর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে বাংলাদেশ খৃষ্টান এসোসিয়েশন নিউইয়র্ক ও নিউজার্সির উদ্দ্যোগে গত ২৩’শে জলাই,সোমবার এক ব্যাপক গনসম্বর্ধনা প্রদান করা হয়।নিউইয়র্কের কুইন্সবরোর ৪৩-২২ এটিকা ষ্ট্রীট,এলমহার্ষ্টের চার্চ অব সেইন্ট বার্থোলোমিওতে সংগঠনের সভাপতি জেমস্ করায়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফ্রান্সিস মানিক কলিয়ার পরিচালনায় উক্ত গনসম্বর্ধনা অনুষ্টিত হয়।অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উত্তর আমেরিকার প্রথম বাঙালী ফাদার ষ্টেনলী গোমেজ সাদী,ফাদার ফ্রান্সিস সুনিল রোজারিও,উদয়ন শিল্পীগোষ্টীর সভাপতি ডা: টমাস দুলু রায় এবং সিনিয়র সাংবাদিক,লেখক ও এডিটর বাপসনিউজ এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি হাকিকুল ইসলাম খোকনসহ আরো অনেকে।

সম্বর্ধনার শুরুতে  সংগঠনের পক্ষে সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়। অত্যন্ত হাঁসিখূশী অমায়িক মৃদু ও মিষ্টভাষী প্রথম বাঙালী কার্ডিনালকে প্রমানে,চুম্বনে ও ফুলের মালায় বরণ করা হলে তিনি উপস্থিত সবাইকে আশীর্বাদ ও অান্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।প্রধান অতিথি কার্ডিনাল প্যাট্রিক ডি.রোজারিও কেক কেটে সম্বর্ধনা সভার উদ্বোধন করেন।সম্বর্ধনা সভাশেষে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।কার্ডিনাল রোজারিও আমেরিকার রোমান ক্যাথলিক সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় স্থাপনা সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাদের সাথে দেখা করবেন।প্যাট্রিক ডি.রোজারিওর আগমনে বাঙালী খৃষ্টান সম্প্রদায় সহ প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত