আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়ার আয়োজনে সিডনিতে জাতীয় শোক দিবস পালন

বঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়ার আয়োজনে সিডনিতে জাতীয় শোক দিবস পালন

গত ১৯শে অগাস্ট ২০১৮ বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া ইঙ্গেলবার্ন লাইব্রেরি হলে প্রতিবৎসরের মতো এবারেও জাতীয় শোক দিবস পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাই কমিশনার মান্যবর মোঃ সুফিউর রহমান। শোক দিবসের এই আয়োজনে সভাপতিত্ব করেণ সংগঠনের সভাপতি ড. রতন কুন্ডু ও অনুষ্ঠানটি যৌথভাবেপরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ও ড. খায়রুল চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়।এরপর ১৫ই অগাস্ট সহ জেলহত্যা ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।এরপর সংগঠনের সহযোগী ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখার পরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক এক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।অবশেষে সেসময়ে নিহতদের আত্মার উদ্দেশ্যে দোয়া পাঠ করেন সৈয়দ আখতার হোসেন বাদল।
শোক দিবসের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়ানের প্রতিনিধিঃ মিঃ মার্ক কোড়ে এম পি, মেম্বার অফ ওয়াটলে, ম্যাককুড়িফিল্ডের এম পি, মিঃ অনুলাক চান্টিভং, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল মেয়র জর্জ ব্রটিচভিচ ও গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসাইন। এছাড়াও অতিথিদের মধ্যে আরোউপস্থিত ছিলেন ম্যাকুরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রাক্তন ডিন ড. রফিকুল ইসলাম, উল্লঙ্গ্গং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. খায়রুল চৌধুরী, ড. নিজাম উদ্দিন আহমেদ, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃ ড. কাইয়ুম পারভেজ, ড. মাসুদুল হক, ড. অরবিন্দ সাহা ও সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানেআওয়ামী মানসিকতার স্থানীয় ব্যাক্তিবর্গ ছাড়াও সামাজিক সংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় প্রেস এন্ড মিডিয়ার সাংবাদিক, লেখক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু পরিষদ সংগঠনটির শুরু থেকে যাঁরা জড়িত  তাঁদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন।পরিশেষে, ড. রতন কুন্ডু সংগঠনের কর্মী, সহযোগী এবং যারা অর্থনৈতিক ওঅন্যান্য সহযোগিতা দিয়ে অনুষ্ঠান সফল করেছেন তাঁদের সবাইকেআন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত