আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

গ্রেটার ওয়াশিংটনে শারদীয় দূর্গা উৎসব

গ্রেটার ওয়াশিংটনে শারদীয় দূর্গা উৎসব

বিশ্বব্যাপী শান্তি ও মানব কল্যাণে মায়ের আশীর্বাদ কামনা করে পালিত হলো সনাতন ধর্মের শারদীয় দুর্গোৎসব। গ্রেটার
ওয়াশিংটন হিন্দু সোসাইটির আয়োজনে গ্রেটার ওয়াশিংটনের ভার্জিনিয়া হোল্মস মিডল স্কুলে এই উৎসবের আয়োজন করা হয়।

সকালে ওয়াশিংটন এলাকায় বসবাসরত প্রবাসী হিন্দু সোসাইটির নারী-পুরুষ সমবেত হয় স্কুল অডিটোরিয়ামে। অডিটোরিয়ামের ভিতর অস্থায়ী ভাবে নির্মিত মা দুর্গার প্রতিমার সামনে চলে ভক্তজনের পূজা অর্চনা। দেশীয় আমেজে ভক্তি সহকারে চলে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, পুষ্পাঞ্জলি, আরতি ও আশীর্বাদ অনুষ্ঠান। স্থানীয় পুরোহিত মঙ্গল পাঠের মাধ্যমে বিশ্ব শান্তি কামনা করা হয়।

এই সময় ডাকের তালে নেচে-গেয়ে নারীরা একে অপরের মুখে সিঁদুর লেপন করতে দেখা গেছে। উলু ও শাখা ধ্বনির মাধ্যমে মা দুর্গাকে বরণ ও অমঙ্গল বিনাশে   চলে বিশেষ আয়োজন। স্থানীয় হিন্দুদের পাশাপাশি অন্যান্য ধর্মের অসখ্য মানুষ উৎসবে মেতে উঠে।

বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক ও আমরা বাংগালি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জনাব দস্তগীর জাহাঙ্গীর আসেন সপরিবারে। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের প্রাণের উৎসব। সার্বজনীন পূজা উৎসবে সব ধর্মের মানুষের অংশগ্রহণকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন বলে তিনি মনে করেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব জনাব আবু রুমি মনে করেন এই উৎসব সবার। ধর্মীয় উৎসবকে কোন গন্ডির মধ্যে আবদ্ধ করে রাখা যায় না বলে তিনি মন্তব্য করেন।

দুপুরের আহারে পরে চলে অবিরাম সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় বিভিন্ন গ্রূপ এতে অংশগ্রহণ করেন। নাচ, গান, আবৃত্তির পাশাপাশি চলে ঐতিহ্যবাহী ধুনচি নৃত্য। এই প্রজন্মের প্রবাসী মাটিতে বেড়ে উঠা একঝাঁক তরুণ-তরুণী ধুনচি নাচে অংশ নেয়।

অনুষ্ঠানে পশ্চিম বাংলার তরুণ প্রজন্মের শিল্পী সুভান গাঙ্গুলি সংঙ্গীত পরিবেশন করেন। তিনি একে একে বাংলা ও হিন্দি জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখে।

এ সময় সদ্য প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে তার বিখ্যাত গান এই তুমি গানটি পরিবেশন করেন সুভান গাঙ্গুলি ও শিশির।
আয়োজক কমিটির তপন দত্ত বলেন, আগামীতে আরো বড় পরিসরে শারদীয় দূর্গা উৎসব পালন করা হবে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত