আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউজার্সিতে নিসচা’র উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

নিউজার্সিতে নিসচা’র উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

জননন্দিত চলচ্চিত্র  নায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত জনসচেতনতা মূলক সামাজিক আন্দুলনের সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) যুক্তরাষ্ট্রের নিউজার্সি শাখা “জাতীয় নিরাপদ সড়ক দিবস” উদযাপন করেছে. গত ২৮ অক্টোবর রবিবার সন্ধা ৮ টায় প্যাটারসনের নিউ জার্সি হেল্প সেন্টারে আলোচনা সভা অনুষ্টিত হয়.

 নিসচা'র নিউজার্সি শাখার সদস্য সচিব মাশুক আহমদ-এর সঞ্চালনায় ও আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন শফিক উদ্দিন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যকরী সদস্য তরুন সমাজকর্মী নুরুজ্জামান সোহেল .

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির ২ নং ওয়ার্ডের কাউন্সিলম্যান জনাব শাহীন খালিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিসচা নিউজার্সি শাখার উপদেষ্টা কমিউনিটি এক্টিবিস্ট সৈয়দ জুবায়ের আলী,  প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের  কমিশনার, নিসচার উপদেষ্টা আবুল হোসেন সুরমান, উপদেষ্টা কমিউনিটি একটিভিস্ট শামীম আহমদ, উপদেষ্টা শফিক উদ্দিন , পাটারসনের বিশিষ্ট মুরব্বী সৈয়দ আলী, শাহাবুদ্দিন, কাওছার আহমদ, প্যাটারসনের নিউ জার্সি হেল্প সেন্টারের অন্যতম পরিচালক জুয়েল খালিক.  প্যাটারসন সিটির বোর্ড অফ অ্যাডজাস্টমেনট কমিশনার  জয়েদ রহিম শামরান.

বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচার) নিউজার্সি শাখার যুগ্ন আহ্বায়ক বিশ্বজিৎ দে বাবলু, যুগ্ন আহ্বায়ক আলমগীর খান.

সদস্য মিনহাজ আহমেদ , লুৎফুর হোসাইন, জাবেদ হোসাইন, সুলতান কবির তোহেল, ফয়েজ আহমেদ, ইমরান হোসাইন, দিপু আহমেদ, শাজাহান হান্নান সাজু,  মিন্টু আলী, শহিদুল ইসলাম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন সদস্য সদস্য শামীম আহমেদ, দিপ্ত রায়, সাইফুল, ফয়েজ আলী, জাকারিয়া সহ নিরাপদ সড়ক চাই নিউজার্সি শাখার সদস্যবৃন্দ ও বিশিষ্টব্যক্তিবর্গ ।


বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ  মূলক সামাজিক আন্দোলনের  সংগঠন "নিরাপদ সড়ক চাই" নিসচার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এর উত্তরুত্তর সাফল্য  কামনা করেন পাশাপাশি সরকারকে বাস্তবসম্মত আইন প্রনয়ন ও কঠোরভাবে আইনের বাস্তবায়ন করে সবার জন্য নিরাপদ সড়ক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহনের আহবান জানানো হয়.

অতিথিরা নিসচা নিউজার্সি শাখা, নিউজার্সিতে বসবাসরত সকলের জন্য প্রয়োজনীয় কোন উদ্যোগ নেয়া হলে সব ধরণের সাহায্য ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত