আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সিডনীতে তিন দিনব্যাপী বাংলা আর্ট এক্সিবিশন

সিডনীতে তিন দিনব্যাপী বাংলা আর্ট এক্সিবিশন

আসছে ৯, ১০ ও ১১ই নভেম্বর সিডনী’র ব্যাঙ্কস টাউনআর্ট সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাংলা আর্ট এক্সিবিশন”। বাংলাদেশের বিভিন্ন ধারার শিল্পকর্মকে বিশ্বজনীনভাবে তুলে ধরতে আয়োজিত হচ্ছে এই আর্টএক্সবিশন। চিত্র প্রদর্শনের সময়সীমা সকাল ১১টা থেকে বিকাল ৪টা।

বাংলা আর্ট এক্সবিশন মূলত দেশে এবং বিদেশে কর্মরত বাংলাদেশী শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনের  আয়োজন। এছাড়াও বিদেশী যেসব শিল্পী বাংলাদেশ ও এর সংস্কৃতি নিয়ে কাজ করেন তাদের কাজও এখানে প্রদর্শিত হয়।
উল্লেখ্য যে, বাংলা আর্ট এক্সবিশন নবীন ও প্রবীণ শিল্পীদের জন্য তাদের সার্বজনীন প্রতিভা প্রকাশের একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করে। যেখানে অস্ট্রেলিয়ার মূল ধারার শৈল্পিক ক্রেতা বিক্রেতা ও শিল্পবোদ্ধাদের সাথে একটা যোগসূত্র সৃষ্টি হয়। এই লক্ষে চিত্র প্রদর্শনীতে শিল্প-প্রেমিক, শিল্পবোদ্ধা, পৃষ্ঠপোষক ও সমালোচকদের সমাবেশ ঘটানো হয়। যা গতানুগতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের চেয়ে সম্পূর্ণ বাতিক্রমধর্মী একটি আয়োজন।

বাংলা আর্ট এক্সবিশনে প্রদর্শিত হয় মুলত চিত্রকলা, আলোক চিত্র, ভাস্কর্য, ঐতিহ্যবাহী নকশীকাঁথা, পটচিত্র, বিভিন্ন লোকজ ও কারুশিল্প।

বাংলা আর্ট এক্সবিশিনের আয়োজক মুনির হোসেন জানান, এই শিল্প-উৎসব প্রবাসে বাংলাদেশের শিল্পকলার স্বকীয়তাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার একটি ইতিবাচক প্রচেষ্টা। উল্লেখ্য যে, এই বাংলা আর্ট এক্সিবিশনের চিত্র প্রদর্শনের মাধ্যমে শিশুদের আঁকা শিল্পকর্ম গুলো মূলত বেশি উৎসাহিত করা হয়।



শেয়ার করুন

পাঠকের মতামত