আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

চট্টগ্রামে ফের ফ্লাইট সেবা চালু করছে ফ্লাইদুবাই

চট্টগ্রামে ফের ফ্লাইট সেবা চালু করছে ফ্লাইদুবাই

দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাই দুবাই দেশের চট্টগ্রাম রুটে ফের ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। ৯ ডিসেম্বর, রবিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী বছরের ২০ জানুয়ারি থেকে দৈনিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে পুনরায় এ সেবা চালু করবে বিমান সংস্থাটি।

চট্টগ্রামে ফ্লাইদুবাইয়ের এ পুনঃযাত্রার বিষয়ে ফ্লাইদুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমার্শিয়াল (ইউএই, জিসিসি, উপমহাদেশ ও আফ্রিকা) সুধীর শ্রীধরন বলেন, ‘চট্টগ্রামে ফ্লাইদুবাই-এর কার্যক্রম পুনরায় চালু করতে পেরে আমরা আনন্দিত। এটি বিমান সেবা পৌঁছায়নি এমন এলাকায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি দৈনিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে দুবাই ও অন্যান্য এলাকা থেকে যাত্রীদের কাছে সরাসরি ও সুবিধাজনক ফ্লাইট সেবা দেওয়ার প্রতি আমাদের যে অঙ্গীকার, সেটিকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

২০১৭ সালের জুলাইয়ে এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের অংশীদারিত্বের অংশ হিসেবে এই রুটে কোড শেয়ার সুবিধা দিবে এমিরেটস। কোড শেয়ার ফ্লাইটে বুক করলে ফ্লাইদুবাই ফ্লাইটে এমিরেটসের ইকোনমি শ্রেণির যাত্রীরা সৌজন্যমূলক খাবার এবং এমিরেটসের ক্ষেত্রে প্রযোজ্য ব্যাগেজ সুবিধা লাভ করবেন। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের যাত্রীরা দুবাই হয়ে সারা বিশ্বে শ’খানেক গন্তব্যস্থলে ভ্রমণের সুযোগ পাবেন।

ফ্লাইট শিডিউল
এফজেড-৫৮৯ এয়ারলাইনটি বাংলাদেশ সময় সকাল ৩টা ২০ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ থেকে যাত্রা করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টা ৫ মিনিটে পৌঁছাবে।

এফজেড-৫৯০ এয়ারলাইনটি বাংলাদেশ সময় সকাল ১১টা ৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-তে পৌঁছাবে দুপুর ৩টা ৫ মিনিটে।

শেয়ার করুন

পাঠকের মতামত