আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইতালির ত্রেভিজো বাংলা স্কুলে স্বপ্নকুঁড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইতালির ত্রেভিজো বাংলা স্কুলে স্বপ্নকুঁড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইতালিতে বেড়ে উঠা এই প্রজন্মের শিশু কিশোরদের নিয়ে একুশের মাসে  শুরু হয়েছে স্বপ্নকুঁড়ি প্রতিযোগিতা। বাংলা ভাষা কে আরো জানানোর জন্য প্রবাসের শিশু কিশোরদের অংশগ্রহণে ত্রেভিজো  বাংলা স্কুলে রবিবার  চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও সুন্দর বাংলা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে ছেলে মেয়েরা চমৎকার ভাবে আমাদের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার ও বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে। শুদ্ধ বাংলা ভাষায় কবিতা আবৃতি এবং বাংলা লিখন ছিল অসাধারণ। প্রবাসের শিশুকিশোররা এতো ভালো করে উপস্থাপন করেছে আমাদের একুশের তাৎপর্য যা উপস্থিত অভিবাবকদের আপ্লুত করেছে।

বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু কিশোরদেদর মাঝে  পুরস্কার তুলে দেন বাংলাদেশ সমিতি ভেনিস এর প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান সরকার।

অনুষ্ঠানে কোর আন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন শেষে  শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নকুঁড়ি অনুষ্ঠানের সভাপতি ও বাংলা প্রেসক্লাব মিলানের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,যমুনা টিভির ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমন,সাংবাদিক আসলামুজ্জামান,ত্রেভিজো  বাংলা স্কুলের সিনিয়র সহ সভাপতি ইমরান  হোসেন ,সাধারণ সম্পাদক তৈয়ব আলী,উপদেষ্টা ওমর ফারুক ,দিন ইসলাম হীরা,কোষাধক্ষ জসিম বেপারী,স্কুলের শিক্ষিকা জাহিদা পারভিন,কামরুন নাহার তুলি,সাথী আক্তার,মুকুল আক্তার।
আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীর মধ্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
স্কুলের অভিবাবকরা এমন আয়োজনে প্রশংসা করেন এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত