আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আগামী বছর মার্চে ইতালী আওয়ামী লীগের কাউন্সিল

আগামী বছর মার্চে ইতালী আওয়ামী লীগের কাউন্সিল

দীর্ঘ ৮ বছর পর ইতালি আওয়ামী লীগ কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।২০২০ সালের মার্চ মাসে এ কাউন্সিল হতে পারে বলে ইতালী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া নির্বাচন পরিচালনার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে জিএম কিবরিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে এম লোকমান হোসেনের নাম গৃহীত হয়েছে এই সভায়।
২৫ অক্টোবর শুক্রবার রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে কার্যকরী পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়।

কার্য নির্বাহী কমিটির এই সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল। আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন ও সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যান্য সদস্যের নাম ও সম্মেলনের চূড়ান্ত তারিখ ঘোষনা করা হবে।
কার্যনির্বাহী কমিটির এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা  মাহতাব হোসেন, সিনিয়র সহ সভাপতি আবু সাইদ খান,  হাবীব চৌধুরী, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, ইকবাল হোসেন,রব ফকির, হাদিউল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আফতাব বেপারী, শোয়েব দেওয়ান, আবু তাহের সহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, যারা অসাংগঠনিক ভাবে ইতালি আওয়ামী লীগকে দ্বিখন্ডিত করেছে তাদের আজীবন বহিষ্কারসহ যারা ঐ বিতর্কিত সংগঠনের পদ পদবী ব্যবহার করবে তাদের শোকজ নোটিশ পাঠানোর জন্য। শোকজ নোটিশের জবাব না দিলে ওই নোটিশই স্থায়ী বহিষ্কার হিসেবে গণ্য করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত