আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইতালীতে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইতালীতে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন বিস্ময় বিশ্বায়ন’ শ্লোগানকে সামনে রেখে জাঁকজমক পূর্ণভাবে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইতালী শাখা।
ইতালী রাজধানী রোমে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল।
তারা বলেন, ইতালী আওয়ামী লীগের স্তম্ভ যুবলীগকে সুসংগঠিত ও আরও শক্তিশালী করে ইতালী আওয়ামী লীগের পাশে থেকে জননেত্রীর উন্নয়নকে এগিয়ে নিবে।
যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের পরিচালনায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় সংগঠনটি। বঙ্গবন্ধুর আর্দশের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। আমরা চাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সোনালী ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় অতীতের গৌরবময় ভূমিকার ন্যায় দায়িত্ব পালনে যুবলীগ প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক হাবীব মকদম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্দে, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন সহ অনেকে।
যুবলীগ ইতালী শাখার দপ্তর সম্পাদক সোহেল বকসি, সমাজ কল্যান সম্পাদত মহিউদ্দিন মহি, সম্মানীত সদস্য আলাউদ্দিন শিমুল, আমিন বেপারী, নূরুল ইসলাম, রফিক বেপারী, নাজমুল গোলাপী, গিয়াস উদ্দিন হাসান, নূরুল ইসলাম, সৈয়দ সুমন, শাহবুদ্দিন, সোহাগ, যুবলীগের নজরুল আসলাম, শামীম মুন্সি, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর বেপারী  প্রমুখ।
এছাড়াও আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ইতালী যুবলীগ সহ ইতালী আওয়ামী লীগ, ইতালী মহিলাআওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলানা সহ স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মুজিব আর্দশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত