আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

সম্মিলিত বৃহত্তর লস এঞ্জেলেসবাসীর উদ্যোগে অমর একুশে উদযাপিত

সম্মিলিত বৃহত্তর লস এঞ্জেলেসবাসীর উদ্যোগে অমর একুশে উদযাপিত

সম্মিলিত বৃহত্তর লস এঞ্জেলেসবাসীর উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরকে সামনে রেখে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টা থেকে স্থানীয় স্পাইস প্লাস গ্রোসারি বারব্যাংকের পার্কিং লটে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে সবাই সম্মিলিতভাবে জাতীয় সংগীত পাঠ করেন। এরপর স্থানীয় শিল্পীরা একে একে বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
এরপর একুশের প্রথম প্রহরে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পাঞ্জলী অর্পন করেন সম্মিলিত সবাই। এতে উপস্থিত ছিলেন লস এঞ্জেলেস প্রবাসী বিভিন্ন প্রবাসী বাংলাদেশি সংগঠনের নেতৃবৃন্দ।


শামসুন খান মনির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ফেরদৌস খান। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। রাতেরবেলা কষ্ট করে সবাই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানান।



অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফেরদৌস খান, আলী আহমদ ফারিস, সিদ্দিকুর রহমান, নাসির উদ্দিন জেবুল, আসাদুজ্জামান বাচ্চু, মোরশেদুল ইসলাম, এম ওয়াহিদ রহমান ও কাজল নুর চৌধুরী।
সংগীত পরিবেশন করেন সাইদা রহমান, আমিনুল ইসলাম জামান, খোরশেদ আলম রতন, মো: ওয়াসিম আকরাম রানা, ড: হাসেম ও সিদ্দিকুর রহমান (সিদ্দিক)।

কবিতা আবৃত্তি করেন মারুফ খান ও ফিরোজ আলম।

উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগ, তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া, বাফলা, ফ্রেন্ডস ক্লাব , জালালাবাদ এসোসিয়েশন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, ক্যালিফোর্নিয়া শাখা, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ এসোসিয়েশন অব ভ্যালি, বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, BAUOA, প্যাসিফিক কাইট ক্লাব অব লস এঞ্জেলেস, সিলেটি আড্ডা, বাংলাদেশ আমেরিকান সোসাইটি, বাংলার বিজয় বহর, বিএনপি, ক্যালিফোর্নিয়া শাখা ও উত্তরণের নেতৃবৃন্দ।


শেয়ার করুন

পাঠকের মতামত