আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

দলীয় নেতা-কর্মীসহ করোনায় আক্রান্তদের জন্য যুক্তরাষ্ট্র আ. লীগের দোয়া মাহফিল

দলীয় নেতা-কর্মীসহ করোনায় আক্রান্তদের জন্য যুক্তরাষ্ট্র আ. লীগের দোয়া মাহফিল

দলীয় নেতা-কর্মী, শহীদ পরিবারের সন্তান ও সাংবাদিক-লেখক ফাহিম রেজা নূর সহ দেশ ও প্রবাসে করোনায় আক্রান্তদের জন্য বিশেষ দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত ২৪ জানুয়ারী রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও একুশে প্রদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মেরাজ খান, প্রবীন সাংবাদিক মুহাম্মদ ফজলুর রহমান ও হুসনে আরা বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুল ইসলাম মসজিদের ইমাম মাওলানা রহমত উল্লাহ। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত ফাহিম রেজা নূর শহীদ বুদ্ধিজীবি সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনের সন্তান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক জনসংযোগ সম্পাদক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি।
দোয়া মাহফিলের শুরুতে ড. সিদ্দিকুর রহমান তার স্বাগত বক্তব্যে বলেন, সর্বশক্তিমান আল্লাহ্ পাক আমাদের এই প্রিয় মানুষদেরকে দ্রুত সুস্থতা দান করে দলের কাজে নিয়োজিত করার তৌফিক দান করুন। তিনি দলীয় নেতাকর্মীদের এই বৈশ্বিক মহামারির সময় সকল বেদনাবোধ ভুলে এক সাথে কাজ করার আহবান জানান।
ড. নুরুন নবী করোনায় আক্রান্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলকে দোয়া করার আহবান জানানোর পাশাপাশি করোনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের উপর গুরুত্বারোপ করেন।  
দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি সামছুদ্দীন আজাদ, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজজামান, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলী, কার্যকরী সদস্য শাহানারা রহমান, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, নিউজার্সী স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, পেনসেলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, বোষ্টন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক চান্দ, মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মোতালিব, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বীকৃতি বড়–য়া, আওয়ামী লীগ নেতা রেফায়েত চৌধুরী, শফিক চৌধুরী, রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া জামান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রাকিব, প্রচার সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী ওহিদুজ্জামান লিটন, আবেদ, শামীম আলামিন, সালাউদ্দিন বিপ্লব, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবদীন জয় প্রমুখ নেতাকর্মী  উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত